GuidePedia

0

প্যারোলের মেয়াদ শেষে শনিবার পুনের ইয়েরওয়াড়া জেলে ফিরে গেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গত বছরের ২১ ডিসেম্বর থেকে তিন মাসের জন্যে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। গত ২১ মার্চ সে মেয়াদ শেষ হয়েছে। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। কিন্তু আগেই ১৮ মাস কারাবাস করায় এবার তাঁকে থাকতে হবে ৪২ মাস। গত নয় মাসে সঞ্জয় দত্ত তিনবার প্যারোলে মুক্তি পেয়েছেন। প্রথমে হাঁটুর চিকিত্সার জন্য তিনি এক মাসের জন্যে প্যারোলে মুক্তি পান। এরপর তার স্ত্রীর অনুপস্থিতিতে সন্তানদের দেখভালের জন্য তিনি আরো এক মাসের প্যারোলের আবেদন জানান। মঞ্জুর হয় সেই আবেদন। তৃতীয়বার তিনি স্ত্রীকে দেখভালের জন্য প্যারোলের আবেদন করেন। সেই আবেদনও মঞ্জুর হয়। একই বছরে তিনবার প্যারোলের জন্য বিতর্কের মুখে পড়ে মহারাষ্ট্র সরকার। মাস তিনেক প্যারোলে থাকার পর শেষ পর্যন্ত জেলে গেলেন সঞ্জয়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top