
বিনোদন : অর্ধনগ্ন হয়ে মোটেও খুশি নন পাওলি দাম। তিনি পুরো নগ্ন হয়ে পোজ দিতে চান। বিক্রম ভাটের ‘হেট স্টোরি’ সিনেমার পোস্টারে পাওলির অর্ধনগ্ন ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে ‘বঙ্গ বেব’ তকমা পেয়েছেন কলকাতার এই অভিনেত্রী। এ ছাড়া ছবিতে দারুণ সাহসী যৌন আবেদনময়ী দৃশ্যে অভিনয়ের সুবাদে ইতোমধ্যে সিনেমাপাড়ায় উত্তাপ ছড়িয়ে দিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী। আর এবার সেক্স আইকনের উপাধিটা পাকাপোক্ত করতে সম্পূর্ণ নগ্ন হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি টাইটানিকের থ্রি-ডি ভার্সনটি দেখে উজ্জীবিত হয়েছেন তিনি। ওই ছবিতে নায়িকা কেট উইন্সলেট যেভাবে নগ্ন হয়ে ছবি আঁকার জন্য পোজ দিয়েছিলে, সেভাবেই নিজেকে মেলে ধরতে চান বঙ্গললনা। ওদিকে, সমালোচকরা বেশ নড়েচড়ে বসেছেন। তাদের দৃষ্টি পাওলির দিকে। তারা বলছেন, পাওলি মিডিয়ার নজর কাড়তে ব্যস্ত হয়েছেন। নজর থাকলেও একে পাকাপোক্ত করতে চাইছেন। আর ‘হেট স্টোরি’-তে তার আবেদনময়ী নানা দৃশ্য অবলোকন করে সবাই ভাবছেন, বেশ ঢোল পিটিয়েই পাওলি এবার সবার নজর কাড়তে সফল হয়েছেন। সূত্র : ডেইলি ভাস্কর
একটি মন্তব্য পোস্ট করুন