বিনোদন : বিদ্যা বালান নিজেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন প্রথমে, তবে ঘটনাচক্রে এবার সামনে চলে এল বিদ্যার সেই গোপন কথা! তাও পরিচালক সুজয় ঘোষের মুখ থেকেই। জানা গেছে, সুজয় ঘোষের নতুন ছবি ‘দুর্গা রানি সিং’ ছবিতে ইরফান খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল সুজয়ের প্রিয় নায়িকা বিদ্যা বালানের, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় বিদ্যা বাদ পড়লেন এই ছবি থেকে।
কঙ্গনার ‘কুইন’ ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ সুজয় ঘোষ। অন্তঃসত্ত্বার জন্য বিদ্যা ছবি থেকে সরে এলে, কঙ্গনাকেই নিতে চান সুজয়। আপাতত, প্রাথমিক অবস্থাতে থাকলেও সুজয় মোটামুটি মনোস্থির করে ফেলেছেন কঙ্গনাই হবেন তাঁর নতুন ছবির নায়িকা ৷ তবে কঙ্গনার কাছ থেকে এখনো গ্রিন সিগন্যাল পাননি পরিচালক সুজয় ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন