GuidePedia

0
বলিউডের তারকারা খ্যাতির শীর্ষে পৌঁছেছেন বিশাল মাপের ব্যবসাসফল ছবি উপহার দিয়ে। সেইসঙ্গে তাদের বিস্ময়কর অভিনয় শৈলীর আলোকচ্ছ্বটা বিলিয়েছেন দর্শকের মাঝে।

কিন্তু তাদেরও ক্যারিয়ারে কিছু কালো অধ্যায় রয়েছে। তাদের জীবনেও কিছু 'বি-গ্রেড' সিনেমায় অভিনয়ের রেকর্ড রয়েছে। এ নিয়ে আক্ষেপ অনুতাপও রয়েছে তাদের। কিন্তু ইতিহাস কী মুছে যায়?

১. একেবারে স্বল্প বাজেটের বি-গ্রেডের একটি ছবি যেখানে নতুনদের ছড়াছড়ি। সেই ছবিতে বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের উপস্থিতি অবাক করেছে সমালোচকসহ ভক্তদের। এমনকি এমন কিছু দৃশ্যে তাকে দেখা গেছে যা রীতিমতো বিস্ময়কর।

২. বলিউডের বার্বি ডল ক্যাটরিনা আজ সিনেমা জগতের ঝলমলে তারকা। কিন্তু তার আগমন ঘটেছিল এমন এক ছবিতে যাকে অনেক বোদ্ধাই 'সফট পর্ন' ছবির তকমা দিয়েছেন। সেই তারকাসমৃদ্ধ 'বুম' ছবিতে ক্যাটরিনার চরিত্রটির কথা ভাবাই যায় না। অবশ্য ওই ছবিতে এমন চরিত্রের জন্য দারুণ অনুতপ্ত তিনি।

৩. সাবেক মিস ইন্ডিয়া নেহা ধুপিয়াকে এক ব্যাপক সমালোচিত বি-গ্রেডের ছবি 'সিসা'তে দেখা গেছে। সনু সুদের বিপরীতে অভিনয়ে তাকে বেশ কিছু অশ্লীল দৃশ্যে সমালোচিত হতে হয়েছে।

৪. মিস ওয়ার্ল্ড ১৯৯৭, ডায়ানা হেডেন। একটি ছবিতে সাওয়ার আলীর সঙ্গে বেশ কয়েকটি বিছানার দৃশ্য এবং ওষ্ঠের ব্যবহারে তার সাহসী পদক্ষেপ সমালোচনা কুড়িয়েছে।

৫. বি-গ্রেড সিনেমা 'তাওবা তাওবা'-তে পায়েল রোহাতির বিকিনি পড়াসহ বেশকিছু দৃশ্যে বেশ ঝড় তোলেন।

৬. বলিউডের নিগার খান 'ডাবল ক্রস' সিনেমায় তার বন্য দিকটির উন্মোচন ঘটান। বিকিনির প্রদর্শনসহ দারুণ সাহসী কিছু পোজ দিয়েছিলেন তিনি।

৭. টিভি স্টার উর্বশী দোলাকিয়া তারকা হওয়ার আগে খুব কম বয়েছে বি-গ্রেড সিনেমায় অভিনয় করেছেন। তার সফট পর্ন 'স্বপ্নাম' জনপ্রিয়তা পায়। কিন্তু সমালোচিত হতে হয় তাকে।

৮. 'এক ছোটিসি লাভ স্টোরি'-তে মনিষা কৈরালার অভিনয় ব্যাপক সমালোচনা কুড়িয়েছে। এমন কিছু দৃশ্যে তিনি অভিনয় করেছেন যার কারণে আদালত থেকে স্টে অর্ডার জারি করা হয়েছিল।

৯. ইশা কপিকারের ভালো খবর একটিই, তা হলো- তিনি শাহরুখ খানের সঙ্গে 'ডন' ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তার 'ডেঞ্জারাস', 'সেক্সি' এবং 'হাসিনা স্মার্ট' নামের বি-গ্রেড সিনেমাগুলোতে দেখা গেছে ইশাকে।

১০. সুধা চন্দ্রা টিভি সিরায়ালে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু তার আগে বেশ কিছু বি-গ্রেড সিনেমায় সাহসী উপস্থিতি ছিলো তার। ওই ছবিগুলোর কোনোটিই পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো নয়।

১১. এ-গ্রেড সিনেমা 'কারান-অর্জুন' বা 'ক্রান্তিভার'-এ অভিনয়ের পরও মমতা কুলকার্নি ভিন্ন আঙ্গিকে আবির্ভুত হন বি-গ্রেড মুভি 'ডিভাইন টেম্পল এন্ড খাজুরাহ'-তে অভিনয় করে সমালোচনার ঝড় তোলেন। বেশকিছু দৃশ্যে তার উপস্থিতি বেশ সমালোচনার জন্ম দেয়।

১২.সুপারস্টার রাজেশ খান্না আরেক বিগ্রেড মুভি 'ওয়াফা'তে অভিনয় করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। রাকেশ সাওয়ান্তের পরিচালনায় ওই ছবিতে অভিনয় করাটা ছিলো রাজেশের বড় একটি ভুল।

১৩. চরিত্রের কারণে ধরা খেয়েছেন মিঠুন চক্রবর্তি। বি-গ্রেড সিনেমা 'ক্ল্যাসিক ড্যান্স অব লাভ'-এ ধর্মীয় গুরুর চরিত্রে অভিনয় করেন তিনি যেখানে এক নর্তকীর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি।

১৪. আপনারা নিশ্চয় এ তথ্যটি জানেন না যে, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার বি-গ্রেড মুভি 'মি. বন্ড' সিনেমায় অভিনয় করেছেন যা হলিউডের জেমস বন্ড ছবির আদতে তৈরি করা হয়।

১৫. শো-বিজে বহু তারকার সঙ্গে অভিনয় করেছেন শক্তি কাপুর। তিনি নিজেও যথেষ্ট জনপ্রিয় হলেও বহু বি-গ্রেড সিনেমায় অভিনয় করেছেন তিনি। এমনই এক ছবি 'মেরি লাইফ উসকি ওয়াইফ'। এখানে তার চরিত্রের ব্যাপক সমালোচনা কামিয়েছে। সূত্র : ইন্ডিয়া টাইমস

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top