৪০ কিলোমিটার দূরে লাশ ঠেলে নিয়ে গেল ফ্রান্সের উচ্চ-গতিসম্পন্ন ট্রেন। সোমবার ফ্রান্সে ট্রেনটির ধাক্কায় নিহত হয় ৪৮ বছর বয়সী একজন সাইকেল আরোহী। চালকের অজান্তেই ট্রেনের ইঞ্জিনের সামনে লাশটি আটকে যায় এবং এটি ঠেলে নিয়ে যায় ৪০ কিলোমিটার দূরে।

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় বেলফোর্ট শহরের কাছে পেটিট-ক্রয়িক্স গ্রামের একটি লেভেল ক্রসিংয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দেয় উচ্চ-গতিসম্পন্ন টিজিভি ট্রেন। তবে এটি দুর্ঘটনা না-কি আত্মহত্যা তা জানাতে পারেনি পুলিশ এবং ফ্রান্সের জাতীয় রেল কোম্পানি- এসএনসিএফ।
মৃত ব্যক্তির সাইকেলটি দুমড়ে-মুচড়ে যাওয়া সাইকেলটি রেল ক্রসিংয়ে পড়ে থাকলেও তার লাশ ট্রেন-ইঞ্জিনের সামনে আটকে যায়। এটি আরো ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মালহাউজ স্টেশনে পৌঁছার পর অন্যান্য যাত্রী ও রেলকর্মীরা বিষয়টি উপলব্ধি এবং লাশটি উদ্ধার করে।
একটি মন্তব্য পোস্ট করুন