
প্রকাশিত হল বিশ্বের প্রথম পর্ন জার্নাল ‘পর্ন স্টাডিস’। পর্নোগ্রাফি কী? এর চরিত্র বা বৈশিষ্ট্য কেমন? সেক্সুয়াল ফ্যান্টাসি বলতে কি বোঝায়? এ সবেরই উত্তর মিলবে এই নব্য প্রকাশিত জার্নালে। লন্ডনে ‘পর্ন স্টাডিস’ এর প্রকাশক রউটলেজড জানিয়েছেন, “পর্নোগ্রাফি সংক্রান্ত যাবতীয় তথ্য এই জার্নালে পাওয়া যাবে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে অনলাইনে কেনা যাবে এই জার্নাল।” সীমিত সময়ের জন্য এই জার্নাল সকলেই পড়তে পারবেন বিনামূল্যে। তারপর অনলাইনে কিনে পড়া যাবে এই জার্নাল। প্রসঙ্গত, এই জার্নালের সম্পাদকমণ্ডলীর বক্তব্য, পর্নোগ্রাফি নিয়ে আমাদের সমাজে পড়া বা জানার কোনও সুযোগ নেই। এই জার্নালে পর্নোগ্রাফির বর্তমান, ভবিষ্যৎ নিয়ে তথ্য থাকবে। এর বিভিন্ন পদ্ধতি ও বৈচিত্রের তথ্যের ওপর জোর দেওয়া হবে। জার্নালের প্রথম এডিশনের দুটি পেপার রয়েছে। যার প্রথমটি হল ‘সাইকোলজি অ্যান্ড পর্নোগ্রাফি, সাম রিফলেকশনস’। সাইবার মাধ্যমে পর্নোগ্রাফির ক্লিপিংস বা এই সংক্রান্ত কোনও আলোচনা খুবই জনপ্রিয় হওয়ায় এ ধরনের জার্নাল প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন এর সম্পাদক।
একটি মন্তব্য পোস্ট করুন