বিনোদন : রেডিও তরঙ্গ সমাজ বদলের বার্তা দিচ্ছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম৷ অন্যদিকে ‘সত্যমেব জয়তে’র হাত ধরে সমাজের দুর্নীতিকে টেনে হিঁড়ে বার করতে ব্যস্ত টেলিপর্দায় আমির খান। জন আব্রাহাম ফিভার ১০৪ এফএম তরঙ্গে ‘ভয়েস অফ চেঞ্জ’ অনুষ্ঠানের মধ্যে দিয়েই শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন পরির্বতনের এই আওয়াজ৷

আর জন আব্রাহাম মনে করেন, শুধু বিনোদন নয়, সমাজের জন্য ইতিবাচক কিছু করার জন্য সবসময়ই এগিয়ে থাকি৷ ধন্যবাদ ফিভার এফএমকে ভয়েস অফ চেঞ্জের মধ্যে দিয়ে সে সুযোগ আমাকে দেয়া হয়েছ৷ আশা করব আমার মতই যুব শক্তি প্রভাবিত হবে৷ আর এগিয়ে আসবেন সমাজ বদলে৷
একটি মন্তব্য পোস্ট করুন