GuidePedia

0

বিনোদন ডেস্ক
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : বলিউডের একজন অভিনেতা বা সংগীতশিল্পী শুধু ছবি-রেকর্ডিংয়ের পারিশ্রমিক থেকেই রোজগার করেন, তা নয়। জনপ্রিয়তার জন্য স্টেজ শো করেন। এমনকি শুধু চেহারা দেখিয়েও অর্থ আয় করে থাকেন তারা। তাদের পারিশ্রমিক কত, তা নিয়ে মানুষের আগ্রহও কম নয়। নিচে পাঠকদের জন্য বেশ কজন তারকার সাম্প্রতিক আয়, পারিশ্রমিক সম্পর্কে ধারণা তুলে ধরা হলো। এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে মিড ডে।

শাহরুখ খান
প্রতি ছবিতে কিং খান ৪০ কোটি রুপি করে নেন। এর সঙ্গে আবার ছবির মুনাফাও যোগ হয়। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন ৩ কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ২ কোটি রুপি আয় করেন তিনি।
 
হৃত্বিক রোশন
প্রতি ছবিতে ২৫ কোটি রুপি নেন বলিউডের এই ‘কৃষ’ তারকা। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন ২ কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দেড় কোটি রুপি।
 
ক্যাটরিনা কাইফ
প্রতি ছবির জন্য ৬ কোটি রুপি করে নেন। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য ক্যাটরিনা নেন আড়াই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ১ কোটি রুপি।
 
প্রিয়াঙ্কা চোপড়া
প্রতি ছবিতে প্রিয়াঙ্কা ৭ কোটি রুপি করে নেন। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ১ কোটি রুপি।
 
অক্ষয় কুমার
প্রতি ছবিতে ৩৫ কোটি রুপি করে নেন বলিউড খিলাড়ি। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই দেড় কোটি রুপি।
 
রণবীর সিং

প্রতি ছবিতে ১০ কোটি রুপি। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন ১ কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ৭০ লাখ রুপি।
 
আনুশকা শর্মা

প্রতি ছবিতে ৬ কোটি রুপি। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন ৭০ লাখ রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ৫০ লাখ রুপি।

কারিনা 

প্রতি ছবিতে কারিনা নেন ৮ কোটি রুপি করে। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ৬০ লাখ রুপি।
 

দীপিকা 
প্রতি ছবিতে ৮ কোটি রুপি। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ১ কোটি রুপি।
 

রণবীর কাপুর

প্রতি ছবিতে ২০ কোটি রুপি। যেকোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই ২ কোটি রুপি।
 
ইয়ো ইয়ো হানি সিং

প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। প্রতিটি রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ২ লাখ থেকে ৫ লাখ রুপি।
 
সুনিধি চৌহান

প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। রেকর্ডিং-পারিশ্রমিক নেন ২ লাখ থেকে ৩ লাখ রুপি।
 
মিখা সিং

প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নেন ২ লাখ রুপি করে।

শান
প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৫০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নেন ৫০ হাজার রুপি করে।

সনু নিগম

প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৫০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য সনু নিগম পারিশ্রমিক হিসেবে নেন ৩ লাখ রুপি করে।

শ্রেয়া ঘোষাল


প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ১ লাখ রুপি করে।

কৈলাশ খের

প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৪০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ১ লাখ রুপি করে।

সেলিম-সোলায়মান

প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩০ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ২০ লাখ রুপি করে।

ভিশাল-শেখর

প্রতিটি বিয়ে ও স্টেজ শোয়ের জন্য ৩৫ লাখ রুপি করে নেন। রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top