GuidePedia

0

অর্থ পাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে জাতিসংঘের সহায়তায় বাংলাদেশ ব্যাংক ‘গোএএমএল’(goAML) নামের একটি বিশেষ সফটওয়্যার চালু করেছে।


সোমবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ সফটওয়্যারটি উদ্বোধন করেন।

অনলাইনে নগদ ও সন্দেহজনক লেনদেনের ব্যাপারে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) গোএএমএল সফটওয়্যারটি ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিবেদন দিতে হবে।

বিএফআইইউ এই তথ্য নিয়ে দ্রুত বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে পাঠাতে পারবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুদক এবং রাজস্ব বোর্ডের কমকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, “মানি লন্ডারিয়ের আরেকটি অংশ হচ্ছে সন্ত্রাসে অর্থায়ন। এই সফটওয়্যার চালু হওয়ায় জঙ্গি তৎপরতা হ্রাস পাবে।

“আমরা বলতে পারবো, প্রতিটি পদক্ষেপ, যারা যেখানেই নিচ্ছে দেশের বিরুদ্ধে, যারা সন্ত্রাসের আয়োজন করছে, আমাদের এই আজকের সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পদক্ষেপ আমরা ধরতে পারবো।”

আতিউর রহমান বলেন, “আইন-শৃংখলা বাহিনীকে সন্ত্রাসীদেন তথ্য দিতে পারবো। এবং তারা সেখানে গিয়ে সন্ত্রাসীদের ধরবেন, এবং দেশটাকে নিরাপদে রাখবেন। নিরাপত্তা বিনিয়োগের সবচেয়ে বড় ‘পূর্ব শর্ত’। আমাদের বিনিয়োগও বাড়বে। এইভাবেই দেশটা সামনের দিকে তরতর করে এগিয়ে যাবে।

“তবে এটা যদি আপনারা(সংশ্লিস্ট প্রতিষ্ঠান) ব্যবহার না করেন তাহলে আনুষ্ঠানিকতাই থেকে যাবে। আর যদি ঠিকমত ব্যবহার করেন তাহলে এটা দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করতে পারবো।”

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, ব্যাংকগুলোর পক্ষে এক্মিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হায়দার আলী মিয়া, গোয়েন্দা বাহিনীর পক্ষে অতিরিক্ত মহাপরিদর্শক(সিআইডি) সাইফুল ইসলাম এবং দূদকের পরিচালক মোঃ মনিরুজ্জামান বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফআইইউর প্রধান ও ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান।

বর্তমানে ১৭টি দেশ গোএমএএল সফটওয়্যার ব্যবহার করছে।
সুত্রঃ http://www.durlovnews.com

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top