কবির সদানন্দ পরিচালিত ‘ফাগলি’ সিনেমায় র্যা পার হানি সিংয়ের গাওয়া একটি আইটেম গানে একসঙ্গে তাল মেলাবেন বলিউডি অভিনেতা সালমান খান এবং অভিনেতা অক্ষয় কুমার।

জি মিডিয়া ব্যুরো জানায়, সিনেমাটির সহ-প্রযোজনায় থাকছেন অক্ষয় নিজে। আর সিনেমার একটি গানে অক্ষয় এবং সালমান একসঙ্গে কাজ করছেন-- এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী একটি সংবাদমাধ্যম।
বলিউডি সিনেমার ক্ষেত্রে দর্শক আকর্ষণের জন্য সিনেমার গান অন্যতম মূখ্য ভূমিকা পালন করে। আর সেখানে গানে কোন শিল্পী নাচছেন তাও একটি বড় বিষয়।
সেভাবেই সালমান এবং অক্ষয়ের জুটি বাঁধার খবরটি ইতোমধ্যে দর্শক মহলে আলোচনায় উঠে এসেছে।
এর আগে ‘মুজসে শাদি কারোগি’ এবং ‘জানে মান: লেটস ফল ইন লাভ.. এগেইন’, এ দুটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ‘দাবাং’-খ্যাত অভিনেতা সালমান এবং বলিউড খিলাড়ি অক্ষয়।
‘মুজসে শাদি কারোগি’ সিনেমায় কেন্দ্রীয় নারীচরিত্রে ছিলেন প্রিয়াংকা চোপড়া। সিনেমাটি সফলভাবে ব্যবসায় করেছিল বক্স অফিসে। তবে ‘জানে মান: লেটস ফল ইন লাভ.. এগেইন’ সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি বক্স অফিসে।
অক্ষয় এবং সালমান, দুজনেই অ্যাকশন হিরো হিসেবে পরিচিত টিনসেলে। তাছাড়া কমেডি এবং রোমান্সেও তাদের দুজনেরই রয়েছে সুখ্যাতি।
‘ফাগলি’ সিনেমাটিতে অভিনয় করছেন জিমি শেরগিল এবং নবাগত অভিনেতা মোহিত মারোয়া। মোহিত সম্পর্কে অভিনেতা অনিল কাপুরের ভাগ্নে। সিনেমাটি মুক্তি পাবে মে মাসে।
একটি মন্তব্য পোস্ট করুন