GuidePedia

0


বিনোদন : রোববার ভূপাল বিমানবন্দরে মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘গুলাব গ্যাং’এর প্রচার সেরে মুম্বাই ফিরছিলেন মাধুরী দীক্ষিত ও ছবির পরিচালক অভিনব সিনহা। মাধুরী দীক্ষিতকে পাশে পেয়ে একসঙ্গে ফটো তোলার আবদার জানিয়েছিলেন বিমানবন্দরের এক কর্মী। কিন্তু ক্লান্ত মাধুরী সেই আবদার মানতে নারাজ হলেই ঘটে বিপত্তি। মাধুরী দীক্ষিতকে পাশে পেয়ে একসঙ্গে ফটো তোলার আবদার জানিয়েছিলেন তিনি। ইচ্ছা-ছিল সেই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিয়ে নিজের কদর বাড়াবেন। কিন্তু ক্লান্ত মাধুরী সেই আবদার খারিজ করে দেন। সঙ্গে সঙ্গেই রেগে আগুন তিনি। মাধুরীকে ভিআইপি লাউঞ্জ ছাড়তে বললেন ওই কর্মী। 
ভূপাল বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে হাজির ছিলেন এক কর্মী। তিনিই মাধুরীকে ভিআইপি লাউঞ্জে নিয়ে যান। সেখানেই তার আর্জি ছিল মাধুরীর সঙ্গে ছবি তোলার। কিন্তু তা প্রত্যাখ্যান করেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই মাধুরীকে ভিআইপি লাউঞ্জ ছেড়ে চলে যেতে নির্দেশ করেন। তবে বিমানবন্দরের অন্য কর্মীদের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। মুম্বাইতে ফিরে এবিষয়ে মুখ খুলতে নারাজ মাধুরী। যদিও একটি হিন্দি দৈনিকে খবর প্রকাশ পেতেই সাংবাদিকদের প্রশ্নে বিবৃত হতে হয় এক সময়ের ম্যাটিনি কুইনকে। তবে এখনও পর্যন্ত এই বিতর্কিত বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top