বিনোদন ডেস্ক: গায়ক কুমার শানু এবার অভিনয় করতে যাচ্ছেন। তবে ঠিক অভিনয়ও নয়। কণ্ঠশিল্পী কুমার শানু চরিত্রেই দেখা যাবে তাকে। শরৎ কাটারিয়া পরিচালিত সিনেমাটির নাম ‘দম লাগাকে হাইসা’। এটি নির্মিত হচ্ছে যশরাজ ফিল্মস’র ব্যানারে।

এ বিষয়ে কুমার শানু বলেন, ‘চরিত্রটা ছোট হলেও বেশ মজার। আর আদিত্য চোপড়া বলায় না করতে পারিনি।’ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি দুটি গানও গাইবেন তিনি। এপ্রিল মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। এতে আরো অভিনয় করেছেন আয়ুস্মান খুরানা।
একটি মন্তব্য পোস্ট করুন