অজয় দেবগনের ছবি দিয়েই বলিউডে কামব্যাক করছেন কাজল। তবে জানিয়ে দিয়েছেন নারীকেন্দ্রিক চরিত্রকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি। কাজল নাকি মনে করেন ভাল ছবি তৈরির জন্য কেবল ভাল স্ক্রিপ্ট হলেই কাজ হয়ে যায়, তার জন্য বিদ্রোহিনী নারীর চরিত্রে অভিনয় না করলেও চলবে। হাবি অজয়ের হোম প্রডাকশনের ছবি দিয়েই তাই আবার বলিউডের মাটিতে পা রাখার চেষ্টা কাজলের। কাজল জানিয়েছেন, আমি ভাল স্ক্রিপ্ট চাই। নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে আমার মাথাব্যথা নেই৷ আমি মনে করি একটা ভাল ছবি তৈরি করার জন্য প্রতেকটা মানুষেরই অবদান থাকে। এবছরের শেষের দিকেই হয়ত কাজলকে আবার দেখা যাবে পর্দায়।

একটি মন্তব্য পোস্ট করুন