GuidePedia

0
স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে যে দখলদারি করে সে বিষয়ে অনেকেরই ধারণা নেই৷ এত অনলাইন গবেষণায় এক অবাক করা জবাব পাওয়া গেছে৷ স্মার্টফোনের নেশা ঠিক কতটা তা কিছু যুবা দম্পতির কথা শুনলেই বোঝা যায়৷ এই গবেষণার অন্তর্গত প্রায় ২০ শতাংশ যুব দম্পতি জানিয়েছেন তারা নাকি সহবাস,ের সময়ও স্মার্টফোনের ব্যবহারে ব্যস্ত থাকেন৷

এই গবেষণাটি আমেরিকার বিখ্যাত টেক কোম্পানী জুমিয়া অনলাইনের মাধ্যমে করেছেন৷ এই কোম্পানী তাদের গবেষণায় ১,১০২ জন ব্যক্তিকে নিয়োজিত করেছিলেন৷ এই গবেষণায় ৩৫ বছরের বেশি বয়সী দম্পতিরা জানিয়েছেন তারা সহবাসের সময়ও তাদের স্মার্টফোনের থেকে দূরে থাকতে পারেননা৷ যৌনক্রিয়া চলাকালীন তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্টেটাস আপডেট চেক করেন৷ আবার কিছু মানুষের বক্তব্য সহবাসের সময় স স্মার্টফোন ব্যবহার করলে তাদের ফ্যান্টাসি ও কল্পনাশক্তি বৃদ্ধি পায়৷

গবেষকেরা জানিয়েছেন স্মার্টফোনের এই নেশা ঋণাত্মক প্রভাব বিস্তার করতে পারে৷ এই কারণের আরও বড় একটি গবেষণা করা হয় যেখানে প্রায় ২,০২১ জন ব্যাক্তি অন্তর্গত ছিলেন৷ তাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্বীকার করেছেন এই ধরনের টেকনোলজির প্রভাবে তাদের প্রেম জীবনে চাপের সৃষ্টি হচ্ছে৷ এই গবেষণায় অন্তর্গত ১২ শতাংশ লোকের জানিয়েছেন, বারবার মোবাইল চেক করা তাদের প্রেম জীবনে সমস্যা তৈরি করছে৷

জুমিয়ার এক আধিকারিক জানিয়েছেন, মানুষের সঙ্গে ওতপ্রোত ভাবে স্মার্টফোন এমনভাবে জড়িয়ে যে, তারা এটিকে সবসময় নিজের সঙ্গে রাখেন, তা সে বাথরুম হোক, ডিনার টেবিল বা বেডরুম৷ আইনের কড়াকড়ি থাকলেও ৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা গাড়ি চালানোক সময়ও নিজের মোবাইল ফোনে ব্যস্ত থাকেন৷ ১২ শতাংশ লোক জানাচ্ছেন তারা নাকি স্নানের সময়ও যেকরেই হোক নিজের মোবাইল চেক করতে ভোলেন না৷

গবেষণার অন্তর্গত প্রচ্যেক তিন জনের মধ্যে একজন স্বীকার করেছেন তারা সিনেমা হলে সিনেমা দেখার সময়ও অনবরন মোবাইলের স্টেটাস আপডেট চেক করেন৷ আবার ১৯ শতাংশ লোক জানিয়েছেন তারা ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সোশ্যাল মিডিয়া সাইট চেক করতে ভোলেন না৷

এখানেই শেষ নয়, ৩৩ শতাংশ লোকেরা জানিয়েছেন, তারা যদি কাউকে ইমপ্রেস করার জন্য তাকে জিনারে নিয়ে যান সেখানে গিয়েই নিডের মোবাইল না ছুঁয়ে থাকতে পারেননা৷

তাহলেই বুঝতে পারছোন তো স্মার্টফোন আমাদের জীবনে কি পরিমাণ গভীর প্রভাব বিস্তার করেছে৷ দিন দিন এই প্রযুক্তির ব্যবহার যে হারে বাড়ছে তাতে মানুষের স্নান খাওয়া ভুলতেও আর বেশি দিন নেই৷

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top