GuidePedia

0
বিনোদন : বলিউড তারকারা সাধারণত প্রেম ও বিয়ের ব্যাপারে লুকচুরি করলেও বিপাশা ও হারমান এক্ষেত্রে ব্যতিক্রম। গত ফেব্র“য়ারি মাসে প্রেমের সম্পকের্র কথা সবার সামনেই স্বীকার করেছেন বিপাশা বাসু ও হারমান বাওয়েজা। এবার যত দ্রুত সম্ভব বাগদান সম্পন্ন করে নিজেদের সম্পর্ক আরেক ধাপ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলিউডের এ তারকা যুগল। বিষয়টি নিয়ে এর মধ্যেই আলাপ-আলোচনাও হয়েছে হারমান ও বিপাশার অভিভাবকদের মধ্যে।  মিড-ডে জানিয়েছে, প্রেমের সম্পর্কটাকে স্থায়ী রূপ দিতে পুরোপুরি প্রস্তুত তাঁরা। ২৮ মার্চ মুক্তি পাচ্ছে হারমান অভিনীত নতুন ছবি ‘ঢিশকিয়াও’। ছবিটি মুক্তির পরপরই বাগদান পর্ব সেরে ফেলার সিদ্ধান্ত পাকাপাকি করেছেন হারমান ও বিপাশা। 

এদিকে, বিপাশার কাছের একজন বন্ধু জানিয়েছেন, বিপাশার ও হারমানের বাবা মা বিয়ের ব্যাপারে খুব বেশি দেরী করতে চাইছেন না। সম্প্রতি হারমানের বাসায় গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে বিয়ের ব্যাপারে আলাপ-আলোচনা করেছেন বিপাশার মা-বাবা।  বয়সে দুই বছরের ছোট হারমানের প্রেমে পড়ার আগে বলিউডের আরও দুই অভিনেতার সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন ৩৫ বছর বয়সী বিপাশা।’রাজ’ ছবির সহ-অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর বিপাশার জীবনে আসেন জন আব্রাহাম। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘জিসম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন জন-বিপাশা। নয় বছর প্রেম করেছেন তাঁরা। দীর্ঘদিন এক ছাদের নিচেও বসবাস করেছেন। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাঁদের প্রেম। ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন জন ও বিপাশা। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top