মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ডেটিং করেছেন অস্ট্রিয়ান কোটিপতি রিচার্ড লুংগার। এ সুযোগ পেতে এই ধনকুবেরের খরচ হয়েছে পাঁচ লাখ ডলার বা ৩ কোটি ৮৯ লাখ টাকা। তবে এত টাকা খরচের পরেও ধনকুবেরের পাওয়ার খাতা একেবারেই শুন্য - ডেটিং একেবারেই উপভোগ করেননি রিচার্ড।বৃহস্পতিবার ‘ভিয়েনা অপেরা বল এ অনুষ্ঠিত সেই ডেটিংয়ের বিষয়টি এক প্রতিবেদনে তুলে ধরেছে মিড ডে ও ইন্ডিপেনডেন্ট।

৮১ বছর বয়সি অস্ট্রিয়ান কনস্ট্রাকশন টাইকুন রিচার্ড সাংবাদিকদের জানিয়েছেন, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই তাঁদের পার্টি ত্যাগ করেন কিম। এছাড়া তিনি কিমের আচরণেও বিরক্ত হয়েছেন।
৩৩ বছর বয়সি কিম সেই ডেটিংয়ে অন্য এক ব্যক্তির ইনসাল্টেরও শিকার হন। সে ব্যক্তি কিমকে তার সঙ্গে নাচতে বললেও কিম তা অস্বীকার করেন। এছাড়াও ডেটিংয়ের সময় কিমের সঙ্গে ছিলেন তার মা ক্রিস জেনের।
একটি মন্তব্য পোস্ট করুন