ডায়াবেটিসের চিকিৎসা শুরু হওয়া মানেই সকলে নিজের ওজন, ডায়েট চার্ট, ব্লাড সুগারের মাত্রা কতটা এসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েন৷ আর যথারীতি তালগোল পাকিয়ে যায় যৌন জীবন৷
কিন্তু বিপর্যস্ত যৌন জীবনের ফলেই ডায়াবেটিস অনেক বেশি মাত্রায় জাঁকিয়ে বসে৷ সহবাসের অভাবে ডায়াবেটিসের দ্বারা স্নায়ু, রক্তবাহ ইত্যাদি ক্ষতিগ্রস্তও হতে পারে৷

গুরগাঁওয়ের মেদান্তা দ্য মেডিসিটির এন্ডোক্রোনলজি বিভাগের চেয়ারম্যান ডা. অম্বরিশ মিঠাল জানিয়েছেন, ডায়াবেটিসের ফলে পুরুষের ইরেক্টাইলে কর্মক্ষমতা হ্রাস ও নারীদের মধ্যে যোনিতে শুষ্কতা দেখা যায়৷
এছাড়াও নিম্নাংশে রক্তপ্রবাহ কমে যাওয়ার ফলে সংবেদনের মাত্রা কমে যায় এবং উদ্দীপনার মাত্রা বেড়ে যায়৷ নর্থওয়েস্টার্ন বিশ্বিদ্যালয়ের গাইনোকলজি বিভাগের সহকারি ক্লিনিক্যাল অধ্যাপক ডা. লরেন স্ট্রেইচার জানিয়েছেন, ডায়াবেটিস রোগীদের কাম উত্তেজনা স্বাভাবিক মানুষদের থেকে অনেকাংশে কমে যায়৷
কিন্তু সুখবর হল আপনি যদি একবার এই উপসর্গগুলি বুঝতে পেরে যান তবে এর সঙ্গে যুঝতে তেমন সময় লাগবে না এবং আপনি নিজের কামশক্তিকে বাড়াতে পারবেন৷ এর জন্য অবশ্যই শরীরে শর্করার পরিমাণ সঠিক রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ঘুমের ব্যঘাত না ঘটে৷ এছাড়াও আপনার এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরণের সমস্যার সমাধান করা যায়৷
একটি মন্তব্য পোস্ট করুন