GuidePedia

0
মনের মতো প্রস্তাব পেলে সিনেমার পাশাপাশি টিভিতেও কাজ করতে চান অভিনেত্রী ও সাবেক পর্নোতারকা সানি লিওনি।


ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, হরর ধাঁচের নতুন টিভি অনুষ্ঠান ‘হন্টেড উইকএন্ডস উইথ সানি লিওনি’ উপস্থাপনা করবেন সানি। পছন্দ মতো প্রস্তাব পেলে টিভিতে আরও কাজ করতে চান তিনি।

সানি লিওনি বলেন, “টিভিতে যদি ভালো কোনো কাজের প্রস্তাব দেওয়া হয়, আমার করতে কোনো সমস্যা নেই। আমি নিজেকে কোনোকিছুতে সীমাবদ্ধ রাখায় বিশ্বাস করি না। যদি কোনো অনুষ্ঠান আমার পছন্দের সঙ্গে মিলে যায়, তবে কাজ করব।”

শনিবার ৮ মার্চ থেকে এমটিভি ইন্ডিয়াতে প্রচারিত হবে ‘হন্টেড উইকএন্ডস উইথ সানি লিওন’। সানি অভিনীত নতুন সিনেমা ‘রাগিনি এমএমএস টু’-এর প্রচারণার অংশ হিসেবে প্রদর্শিত হবে এই অনুষ্ঠান। 

অনুষ্ঠানে দেখা যাবে তিনজন মেয়েকে, প্রতি পর্বে তারা ভারতের বিভিন্ন ভুতুড়ে বাড়িতে রাত কাটাবেন।

অনুষ্ঠানের ব্যাপারে লিওনি বলেন, “এটি খুবই ভৌতিক একটি অভিজ্ঞতা হবে সবার জন্য। কারণ ঐ ভুতুড়ে বাড়িগুলোতে রাত কাটানোর সময় বিভিন্ন ধরনের কাজ করতে দেওয়া হবে প্রতিযোগীদের। এই অনুষ্ঠান আমার অভিনীত সিনেমার প্রচারে সাহায্য করবে আর দর্শকও এটি দেখে আনন্দ পাবে।”

বলিউডে পা রাখার পর ইতোমধ্যেই আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন সানি লিওনি। লিওনির মতে, তার নতুন সিনেমা ‘রাগিনি এমএমএস টু’-তে শুধুমাত্র আবেদনময় দৃশ্যই থাকবে না, থাকবে একটি গুরুত্বপূর্ণ কাহিনিও।

তিনি বলেন, “এই সিনেমায় আমাকে অনেকটা নন-গ্ল্যামারাস রূপে দেখা যাবে। আমাকে এখানে একদমই সুন্দর দেখাবে না। তবে এই সিনেমায় একটি কাহিনি আছে, যা সবার ভালো লাগবে।”

হরর ধাঁচের সিনেমা দেখতেই বেশি পছন্দ করেন লিওনি।

তিনি বলেন, “আমি হরর মুভি দেখতে পছন্দ করি। আমার স্বামী এ ধরনের সিনেমা খুব একটা দেখেন না, তাই বেশিরভাগ সময় হরর মুভি আমি একাই দেখি।”

ইন্দো-কানাডিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী সানি লিওনি বলিউডে পা রাখেন ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে। বলিউডে অভিষেকের আগে তিনি একজন পর্নো অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। নির্মাতা পূজা ভাটের হাত ধরে বলিউডে আসেন লিওনি।

হরর মুভি ‘রাগিনি এমএমএস টু’ মুক্তি পাবে ২১ মার্চ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top