GuidePedia

0
বক্স অফিসে কঙ্গনার ‘কুইন’ সুপারহিট৷ সমালোচকদের মত, আপাতত বলিউডের রাণী তিনিই৷ দীপিকা থেকে আলিয়া, প্রিয়াঙ্কারা কঙ্গনার প্রসংসায় পঞ্চমুখ৷ এমনকি বলিউডের বিগবি থেকে খানজাদেরাও ‘কুইন’ দেখে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বলিডের নতুন রাণী হয়ে বেশ খোশমেজাই আছেন কঙ্গনা৷ বাড়িয়েছেন নিজের পারিশ্রমিকও৷ কেরিয়ার যখন উর্ধ্বগগণে, তখনই হতে চললেন মা! আর প্রথমবার মা হতে গিয়ে, বেশ টেনশনে কঙ্গনা৷



গপ্পোটা গোটাটাই ফিল্মি৷ পরিচালক সুজয় ঘোষের নতুন ছবি ‘দুর্গা রাণী সিং’য়ে কঙ্গনাকে দেখা যাবে ৩৫ বছর বয়সি এক মায়ের চরিত্রে৷ ছবিতে ১৪ বছরের এক মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন কঙ্গনাকে৷ জানা গিয়েছে সুজয়ের ছবিতে মায়ের চরিত্রে জন্য বেশ চিন্তায় কঙ্গনা৷ এ বিষয়ে নিজের মতো করেই রিসার্চ শুরু করে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত৷



সুজয়ের ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল বিদ্যা বালানের৷ কিন্তু ব্যক্তিগত কারণে বিদ্যা এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন৷ তবে বলিউডের হাওয়ায় অবশ্য রটেছে বিদ্যা নাকি অন্তস্বত্তা! বিদ্যা অবশ্য নাকচ করেছেন এই ঘটনা৷

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top