GuidePedia

0
রোম: চমৎকার গায়কী দিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছেন ইতালির ক্রিস্টিনা স্কাসিয়া নামক এক সন্নাসী। সম্প্রতি ট্যালেন্ট শো ‘দ্য ভয়েস অব ইতালি’তে যোগ দেন ওই সিস্টার। এর মাধ্যমেই আলোচনা এসেছেন তিনি।   

অডিসন পর্বে এলিসিয়া কেইসের ‘নো ওয়ান’ গানটি গেয়ে বিচারক ও দর্শকদের তাক লাগিয়ে দেন ২৫ বছর বয়সী ক্রিশ্টিনা। পারফর্মেন্স শেষ হওয়ার পর দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন ক্রিস্টিনার প্রতি।

বিচারকরাও আকুণ্ঠ প্রশংসা করেছে ক্রিস্টিনাকে। অডিশন পর্বে উপস্থিত ছিলেন চারজন বিচারক। চারজনই পরবর্তী রাউন্ডগুলোতে ক্রিশ্চিনার মেন্টর হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  

অডিশন শেষ হওয়ার পর দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিনা বলেন, “আমার কাছে একটা উপহার আছে। আমি এ উপহারটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top