GuidePedia

0


ডেস্ক : হুট করে একটু ঝাল স্বাদের কিছু খেতে ইচ্ছে করছে। কিন্তু খুব কম সময়ের মধ্যে সহজে কী রাঁধবেন তা বুঝতে পারছেন না। যদি ঝটপট ঝাল কোনো মজার খাবার রাঁধতে ইচ্ছে করে আর ঘরে যদি মুরগির মাংস থাকে তাহলে রেঁধে ফেলুন থাই চিকেন চিলি। ফ্রাইড রাইস, ভাত কিংবা পোলাউয়ের সাথে খেতে খুবই মজা লাগে থাই চিকেন চিলি খাবারটি। খুব অল্প সময়ে রান্না করা যায় বলে যখন তখন রেঁধে ফেলতে পারবেন জিভে জল আনা এই খাবারটি। আসুন জেনে নেয়া যাক থাই চিলি চিকেনের সহজ রেসিপি।

উপকরণ:
মুরগির মাংস ছোট টুকরা করা ২ কাপ
ডিম ১টা
থাই চিলি সস ১ কাপ
লাল কাঁচা মরিচ ৪/৫টি
কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ
পিয়াজ বড় কিউব কাটা ২ কাপ
আদা-রসুন বাটা ১ চা-চামচ
সয়াসস ৪ টেবিল-চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী:

কড়াইতে তেল গরম করুন। 
গরম তেলে পিয়াজ দিয়ে একটু ভেজে নিন। 
এরপর সয়াসস, থাই চিলি সস, মুরগির মাংস, আদা-রসুন বাটা দিয়ে ১০ মিনিট রান্না করুন। 
এবার ডিম গুলিয়ে কড়াইতে ঢেলে রান্না করুন ১০ মিনিট। 
এরপর কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে কড়াইতে দিয়ে ক্রমাগত নেড়ে রান্না করুন পাঁচ মিনিট। 
ঘন হয়ে এলে লেবুর রস ও লাল মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন। পাত্রে ঢেলে ভাত, ফ্রাইড রাইস কিংবা পোলাউয়ের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার থাই চিলি চিকেন।






একটি মন্তব্য পোস্ট করুন

 
Top