
ডেস্ক :গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, জাপানি নারী মিশাও ওকাওয়া। তিনি তার ১১৬ তম জন্মদিন পালন করছেন ৫ মার্চ। এ উপলক্ষে তিনি তার দীর্ঘ জীবনের রহস্য প্রকাশ করেছেন। টেলিগ্রাফের উদ্ধৃতি দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে তার দীর্ঘ জীবনের রহস্য।
তিনি টেলিগ্রাফকে বলেন ‘খাও এবং ঘুমাও, তুমি দীর্ঘ জীবন লাভ করবে।’
তিনি আরো বলেন, ‘তোমাদের আরাম করা শিখতে হবে।’
কুরোনাই রিটায়ারমেন্ট হোমে তিনি গত ১৮ বছর ধরে বাস করছেন। সেখানকার প্রধান কর্মকর্তা তমোহিতো ওকাডা বলেন, ‘মিসেস ওকাডা দিনে তিনটি বড় খাবার খাবার খান। এছাড়া তিনি প্রতি রাতে আট ঘণ্টা ঘুমান।’
ওকাডা আরো বলেন, ‘তিনি জানিয়েছেন, তার প্রিয় খাবার সুসি। বিশেষ করে ভাতের সঙ্গে ভিনেগার ও ম্যাকারেল। এটি তিনি প্রতি মাসে কমপক্ষে একবার খান।’
জাপানিদের গড় আয়ু অন্যদের তুলনায় বেশি। সেখানে নারীদের গড় আয়ু ৮৫.৯ বছর। কিন্তু এ নারী সে তুলনায় প্রায় ৩০ বছর বেশি বেঁচে আছেন।
একটি মন্তব্য পোস্ট করুন