মায়াবী শিহরণের নাম প্রেম।নারী-পুরুষের এ প্রেমের সম্পর্ক যুগ যুগ ধরেই জন্ম দিয়েছে কত না কেচ্ছার । প্রেমে পড়ে নিঃস্ব হয়েছে কতজনাই। আবার প্রেমের সফল পরিণতি টেনে সুখে ঘর করছেন অনেক প্রেমিক যুগল। বলিউডের আকাশেও রয়েছেন তেমন ক’জন তারকা। যারা প্রেম নদীতে ডুবসাঁতারে যেমন ছিলেন দারুন আলোচনায় এখন ঘর সংসার নিয়েও তেমনই। ভালবাসার দুর্নিবার আকর্ষণেই একদিন মন দেয়া-নেয়া শুরু হয় বলিউডের আলোচিত জুটি কাজল-অজয়ের। একসঙ্গে কাজ করতে গিয়েই ভাল লাগা তৈরি হয় তাদের মধ্যে। ভাল লাগা থেকে শুরু হয় ভালবাসা এবং অবশেষে ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। কাজল হচ্ছেন বলিউডের স্বতঃস্ফূর্ত ও প্রতিভাময়ী অভিনেত্রী। অসাধারণ অভিনয় দিয়েই জয় করে নিয়েছেন কোটি দর্শক হৃদয়। বাঙালি বংশোদ্ভূত এ অভিনেত্রীর বাবা সমু মুখার্জি ছিলেন চলচ্চিত্র প্রযোজক আর মা তনুজা মুখার্জি ছিলেন অভিনেত্রী। ১৯৯৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি বলিউডের নামি অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। বিয়ের পর কাজল মুখার্জি থেকে পরিচিত হয়ে ওঠেন কাজল দেবগন। বলিউডের ভালবাসার আরেক সফল জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের মধ্যে ধুন্ধুমার প্রেম চলে দীর্ঘদিন। অবশেষে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের বিয়ের বয়স হতে চলল ৪ বছর। অথচ তাদের প্রেম-বিয়ে ঘিরে সবার আগ্রহ এতটুকু কমেনি! কমবেইবা কীভাবে? বচ্চনরা জানেন বাজারে নিজেদের ব্র্যান্ড কীভাবে টিকিয়ে রাখতে হয়। ইতিহাসের অন্যতম আলোচিত এই বিয়ের সূত্রপাত কীভাবে তা নিয়ে এখনও বচ্চনরা মুখ খুলতে নারাজ। কোন ছবির সেটে কিভাবে বচ্চনপুত্র ও সাবেক বিশ্বসুন্দরী কাছাকাছি এলেন তা আজও সবার কাছে অজানা। অভিষেক অবশ্য সমপ্র
ডি’সুজা। গত ৩ তারিখ ছিল তাদের প্রথম বিয়েবার্ষিকী। রিতেশ-জেনেলিয়ার প্রথম পরিচয় ২০০৩ সালে, ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয় করার সময়। এরপর চুটিয়ে প্রেম করেছেন তারা। বলিউডের প্রেমের চিরাচরিত রীতি অনুযায়ী বরাবরই নিজেদের ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি এই জুটি। শেষ পর্যন্ত ভালবাসার ঘর বেঁধেই প্রেমের পরিসমাপ্তি ঘটান তারা।
একটি মন্তব্য পোস্ট করুন