GuidePedia

0
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের ভুয়া ফ্যান পেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার ফেসবুকে তাঁর ভুয়া পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নি

শ্চিত করে স্বীকৃতি প্রদান করে। ভেরিফায়েড হিসেবে পেজটির নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে।এদিকে হাসান মাসুদ আজ বুধবার দুপুরে  জানান, “আমার কোন ফেসবুক পেজ নেই, তবে শুধুমাত্র একটি ফটোগ্রাফি পেজ আছে। ফেসবুকের দেয়া ভেরিফায়েড পেজটি নিয়ে আমি বিব্রতবোধ করছি।”

তিনি আরও জানান, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি’র কাছে এ সম্পর্কিত একটি অভিযোগ পেশ করবেন।

জানা গেছে, ফেসবুক এখন পর্যন্ত বাংলাদেশের ৪ জন ব্যাক্তির ফেসবুক পেজকে স্বীকৃতি দিয়েছে। সর্ব প্রথম এ স্বীকৃতি পেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এরপর পেয়েছেন কণ্ঠশিল্পী তাহসান এবং খুদে গানরাজখ্যাত কণ্ঠশিল্পী পড়শী। সব শেষে এ স্বীকৃতি মিলেছে অভিনেতা হাসান মাসুদের। মাসুদের ফেসবুক পেজ যখন স্বীকৃতি দেয়া হয় তখন পেজটিতে ভক্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজারের বেশি। ভেরিফায়েড হিসেবে পেজটির নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top