এবার স্বামী-স্ত্রী দুজনই অন্তঃসত্ত্বা হোলেন
আগামী ২৮ ফেব্রুয়ারি ‘শাদি কি সাইড এফেক্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবির কিন্তু তার আগেই আলোচনা উঠে এলো। স্ত্রী বিদ্যা বালানের পাশাপাশি স্বামী ফারহান আক্তারেরও পেট ফুলে উঠেছে। প্রথম বারের মতো জুটি বাঁধা বিদ্যা ও ফারহান অভিনীত ‘শাদি কি সাইড এফেক্ট ছবির নতুন পোস্টারে এমনি ছবি দেখা যাচ্ছে।ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান ও বিদ্যা। এটি রাহুল বোস ও মল্লিকা শেরওয়াত অভিনীত ‘পেয়ার কি সাইড এফেক্ট ছবির সিক্যুয়াল। ছবিটি পরিচালনা করেছেন সাকেত চৌধুরী।
এই ছবির আরেকটি নব্য আকর্ষণ হলো ফারহান আক্তারের নাগিন ড্যান্স।চেন্নাই এক্সপ্রেসছবিতে শাহরুখের লুঙ্গি ড্যান্সের পর ‘আর রাজকুমার ছবিতে শহীদের গামছা ড্যান্সও দেখেছেন দর্শক। কিন্তু এবার ফারহান সবাইকে দেখালেন নাগিন ড্যান্স। ছবিতে ‘শাদি কি সাইড এফেক্ট ছবিতেই ‘হ্যারি ইজ নট ব্রহ্মচারী শীর্ষক গানের একটি অংশে ফারহানকে এই বিশেষ নাচের মুদ্রায় দেখা যাবে।
ইতোমধ্যেই ‘হ্যারি ইজ নট ব্রহ্মচারী গানটি মুক্তি দিয়েছেন পরিচালক সাকেত চৌধুরী। গানটি গেয়েছেন বিখ্যাত পাঞ্জাবি গায়ক যশবিন্দর সিং বাইনস ওরফে জ্যাজি বি। এছাড়া এই ছবির মাধ্যমেই জুটি বাঁধতে যাচ্ছেন ফারহান ও বলিউডের লেডি খান নামে পরিচিত বিদ্যা বালান।
একটি মন্তব্য পোস্ট করুন