সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মহীউদ্দীন খানকে জুতা নিক্ষেপ (ভিডিও)
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে মুসল্লিরা। গতকাল জেলার কচুয়া উপজেলার উজানী বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিতে গেলে মহীউদ্দীন খান আলমগীরকে লক্ষ্য করে ক্ষুব্ধ মুসল্লিরা তার দিকে জুতা ছুড়তে থাকেন। এ সময় তারা ‘নাস্তিক’ ও ‘খুনি’ বলে কটূক্তিও করেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তুলে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উত্তেজিত মুসল্লিরা মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ২টি গাড়ি ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহীউদ্দীন খান আলমগীর মঞ্চে আসা মাত্র উপস্থিত মুসল্লিরা ক্ষুব্ধ
হয়ে উঠেন। তারা হইচই ও নানা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আয়োজকরা মাইকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। কিন্তু এ আহ্বান উপেক্ষা করে মুসল্লিরা চারদিক থেকে জুতা নিক্ষেপ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে সাবেক মন্ত্রীকে মঞ্চ থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু উত্তেজিত লোকজনও তার পিছু নেয় এবং গাড়ি লক্ষ্য করে ঢিল ও জুতা নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ সদস্যরাও সাবেক মন্ত্রীকে রক্ষায় বিপাকে পড়েন। পুলিশ সুপার মো. আমির জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পুলিশি নিরাপত্তায় ড. মহীউদ্দীন খান আলমগীর ওই এলাকা ত্যাগ করেন। উল্লেখ্য, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নির্বাচনী এলাকা কচুয়া। স্থানীয়রা জানান, উজানীর ওয়াজ মাহফিলে এবার লক্ষাধিক মুসল্লি অংশ নেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মহীউদ্দীন খানকে জুতা নিক্ষেপ ভিডিও টি দেখতে এখানে যান

একটি মন্তব্য পোস্ট করুন