GuidePedia

0
যৌনকর্মী থেকে যৌনবিশেষজ্ঞতিন বছর আগেও রেবেকা যৌনকর্মী ছিলেন। এখন তিনি জনপ্রিয় অনলাইন পরামর্শ দাতা ও কয়েকটি মিডিয়ার ‘সেক্সপার্ট’ হিসেবে কর্মরত আছেন। তার জীবনের অর্জিত জ্ঞান নিয়ে তিনি মানুষের যৌনতা বিষয়ক একটি বই লিখতে চলেছেন।রেবেকা জানালেন, অনেকে আমার পূর্ব পেশার কারণে ঘৃণা করেন। আমি আমার ৯ বছরের পেশাজীবনে ৯০০ জন পুরুষের সাথে অন্তরঙ্গ হয়েছি। আমি এখন আমার অভিজ্ঞতা থেকে মানুষকে পরামর্শ দিতে পারি। আমি যা করছি তার একটা মূল্য আছে। আমি চাই মানুষের সম্পর্ক টিকে থাক।

তিনি আরো বলেন, আমি পেশাজীবনে দেখেছি, যারা আমাদের কাছে আসতেন তাদের ৬০ ছিলেন বিবাহিত। কাজেই আমি জানি কেন ঐসব স্বামীরা তাদের স্ত্রীদের সাথে চিটিং করতেন। আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাই।

তিনি বলেন, আমি মনে করি সম্পর্কের ক্ষেত্রে পুরুষরাই কম বিশ্বাসী। আমাদের এই সস্তা পেশাকে দোষ না দিয়ে পুরুষদের চরিত্র গঠন করা দরকার।

এক নেভি অফিসার বাবা ও স্কুল শিক্ষিকা মার ঘরে জন্ম নেন রেবেকা। ডার্বিশায়ারের একটি স্কুলে লেখাপড়া করেন। তার ইচ্ছা ছিল ফ্যাশনের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করা। পরে জীবনের প্রতি হতাশা, বেকারত্ব থেকে ২৫ বছরে সে যৌনব্যবসাকে আয়ের পথ হিসেবে বেছে নেয়।

এই পেশা জীবনে তিনি হংকং, দুবাই, ইটালি, প্যারিস, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। এ সময় তিনি ৭০ বছর বয়সী এক লোকের প্রেমেও পড়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top