GuidePedia

0
বিদ্যা বালান মাশুল দিচ্ছেন
বলিউডের বিদ্যা বালানের সাফল্যের কথা সবারই জানা। কিন্তু তার এ সাফল্য এসেছে যে ছবিটি থেকে সেই ‘ডার্টি পিকচার’ যে তাকে দারুণ বিপাকেও ফেলে দিয়েছে তা জানেন না অনেকেই। কারণ, এ ছবিটি করতে গিয়ে বিদ্যা নিজের সঙ্গে এমন একটি বিষয় সংযোজন করেছেন যা তার জন্য এখন বিড়ম্বনাকর হয়ে দাঁড়িয়েছে। আর বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত এ বিষয়টি হচ্ছেÑ বিদ্যা বালানের অতি স্বাস্থ্য। ‘ডার্টি পিকচার’ করতে গিয়ে বিদ্যাকে ওজন বাড়াতে হয়েছিল। 

যার মাশুল এখন তাকে দিতে হচ্ছে। সম্প্রতি নতুন এক ছবিতে ইমরান হাসমির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন বিদ্যা। সেখানে তিনি অভিনয় করছেন একজন ধনী পরিবারের মেয়ের চরিত্রে। এ চরিত্রের জন্য তাকে ওজন কমাতে বলা হয়েছে, যা তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এদিকে ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী এখন বেশি ব্যস্ত তার আসন্ন চলচ্চিত্র ‘ববি জাসুস’ নিয়ে। এখানে তিনি অভিনয় করেছেন একজন ডিটেকটিভের চরিত্রে। এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন নতুন পরিচালক সামার শেখ এবং প্রযোজনায় আছেন সাহিল সাঙ্ঘা ও ডিয়া মিরা। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী নভেম্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top