এক পুরুষের দুই পুরুষাঙ্গ (আজব খবর)
সামাজিক নিউজ সাইট রেড্ডিটে একজন ব্যক্তি দাবি করেছেন তার দুটি পুরুষাঙ্গ রয়েছে। আজ এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট।
ওই ব্যক্তি শুধু দাবি জানিয়েই ক্ষান্ত হননি, তার দাবির সপক্ষে ছবিও পোস্ট করেছেন রেড্ডিটে।
ওই ব্যক্তি জানিয়েছেন, শৈশবে তার একটি পুরুষাঙ্গ বাদ দেওয়ার কথা চিন্তা করা হলেও তিনি এ অবস্থায় ভাল আছেন বলে তা আর করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, দুটি পুরুষাঙ্গই মূত্রপাতের কাজে ব্যবহার করেন। যৌনতাতেও দুটি অঙ্গ সাড়া দেয়। তবে ডানদিকের অঙ্গটি বেশি সংবেদনশীল।
অনেকেই তার এ দাবি ভূয়া মনে করলেও দেখার আগ্রহ প্রকাশ করেন বলে জানান তিনি। চিকিৎসা বিজ্ঞানে ডায়াফেলিয়ার উদাহরণ আছে। তবে এ রোগে রোগীর প্রথম বছরেই একটি অঙ্গ বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ রোগের প্রথম উদাহরণ পাওয়া যায় ১৬০৯ সালে। যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ মানুষের মধ্যে একজনে এ রোগ দেখা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন