GuidePedia

0
বলিউডের পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান এবার এমন কিছু করতে চলেছেন যা তার ভক্তকুল তো বটেই, এমনকি শত্রুদেরও মুখ হা করে দেবে! চরিত্রের প্রয়োজনে এবার পুরোপুরি নগ্ন হচ্ছেন আমির খান।
নগ্ন হবেন আমির খান!


পরিচালক রাজকুমার হিরানির পরবর্তী সিনেমা পি.কে. তে আমির খান অভিনয় করেছেন একটি এলিয়েনের চরিত্রে। আর এই এলিয়েনের চরিত্রেরই একটি দৃশ্যে অভিনয় করার সময় আমিরের পুরো শরীরে ছিল না এক ইঞ্চি কাপড়ও!

দৃশ্যটি এমন যেখানে দেখা যায়, মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে এক এলিয়েন। পৃথিবীতে আসার পর তার শরীরে কোনো কাপড় থাকে না। ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এলিয়েনের চরিত্র ফুটিয়ে তুলতেই পরীক্ষামূলকভাবে দৃশ্যটি ধারণ করা হয়েছে। তবে দৃশ্যটি প্রচার করা হবে কি না তা এখনো নিশ্চিত না। দৃশ্যটির সঙ্গে পৃথিবী কাঁপানো ছবি ‘টার্মিনেটর ২’ এর একটি দৃশ্যের মিল রয়েছে। ওই দৃশ্যে দেখা যায়, অন্য গ্রহ থেকে মানুষের রূপ ধরে আসা নগ্ন রোবট এলিয়েন আর্নল্ড শোয়ার্জনেগারকে। বডিবিল্ডার শোয়ার্জনেগারের পেশীবহুল নগ্ন শরীর সেই দৃশ্যটি আইকনে পরিণত হয়েছিল।
    
আমিরের নগ্ন হওয়ার দৃশ্য ধারণের এই বিষয়টি বলিউডের বাকি অভিনেতাদের রীতিমত হতভম্ব করে দিয়েছে! অবশ্য এর আগে ‘মায়া মেমসাব’ সিনেমায় অভিনয় করার সময় তরুণ শাহরুখ খানও একটি আংশিক নগ্ন চরিত্র অভিনয় করেছিলেন, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত তেমন দৃশ্যে অভিনয় করার সাহসও দেখাতে পারননি আর কোনো অভিনেতা।

এর আগে আমির খান মেয়েদের পোশাকে অভিনয় করেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর এবারও চরিত্রকে প্রাণবন্ত করে তাতে খানিকটা ভিন্নতা ফুটিয়ে তোলার জন্য আমির নিজেই দৃশ্যটিতে অভিনয় করেছেন। শুধু তাই নয়, দৃশ্যটির স্ক্রিপ্ট শোনার পরে এ নিয়ে কোনোরকম সংশয় কাজ করা তো দূরের কথা, এমনকি ক্যামেরার সামনে নগ্ন হওয়ার সময় ন্যূনতম বিচলিতও হননি আমির!

প্রায় তিন দশকের অভিনয়জীবনে আমির খান অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। আর বর্তমানে ৪৮ বছর বয়স্ক এই অভিনেতা নগ্ন হয়ে অভিনয় করার যে ‘দুঃসাহস’ দেখালেন, তাতে তার অর্জনের তালিকাটি যে আরেকটু লম্বা হলো একথা বলাই বাহুল্য। এখন শুধু দেখার অপেক্ষা, যে দর্শকদের জন্য আমিরের এত ত্যাগ, সেই দর্শকরা এই ‘বিতর্কিত’ নতুন রূপে আমিরকে কিভাবে গ্রহণ করেন!

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top