সৌদির আকাশ থেকে খসে পড়ল মানুষের দেহ
রাতের আকাশ থেকে হঠাৎই খসে পড়ল মানুষের দেহাংশ। রবিবার রাতে এমনই অভিজ্ঞতা হয়েছে জেদ্দার বাসিন্দাদের। সৌদি পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ তারা একটি ফোন পায়। মুশরেফা এলাকায় গিয়ে দেখা যায় রাস্তায় পড়ে রয়েছে এক মানুষের দেহাংশ। দেহটি কার সে নিয়ে নিশ্চিত নয় পুলিশও। তবে তাদের ধারণা, বিমানের চাকার তলায় লুকিয়ে সীমান্ত পেরোতে গিয়েই এমন বিপত্তি। অবৈধ ভাবে এমন ঘটনা প্রায়শই ঘটিয়ে থাকেন এই অঞ্চলের মানুষ। বেশির ভাগ ক্ষেত্রে বিমানটি কিছুটা উচ্চতায় পৌঁছনোর পর ঠান্ডাতেই অধিকাংশের মৃত্যু হয়। জেড্ডার ঘটনায় হয়তো বিমানের চাকায় জড়িয়ে গিয়েছিল ওই ব্যক্তির দেহ। এ দিকে, রবিবার রাতেই ইরানের একটি বিমান ৩১৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনায় জরুরি অবতরণ করে। ককপিট থেকে জানানো হয়েছিল, বিমানটির সামনের চাকায় কিছু গোলমাল হয়েছে। এই দু’টি ঘটনা জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন