একজন শিক্ষার্থী নিয়েই চলছে একটি স্কুল।
জর্জিয়ার এক গ্রামে একজন শিক্ষার্থী নিয়েই চলছে একটি স্কুল।
নয় বছর বয়সী ব্যাকো জিক্লাউরি পাশ করে গেলে স্কুলটি বন্ধ হয়ে যাবে জানিয়েছে ওই স্কুলের শিক্ষকরা।
রয়টার্সের ফটোগ্রাফার ডেভিড জিনারেশভিলি ওই গ্রাম ঘুরে এসে তার ব্লগে এ কাহিনী লিখেছেন।
দেশটির রাজধানী টিবলিসি থেকে ৬২ মাইল উত্তরে মাকার্তায় এ গ্রামের বাসিন্দারা উন্নত জীবনের খোঁজে অন্য এলাকায় চলে গেছে। এখন সেখানে ৩০ জনের বাস। শিশু রয়েছে মোটে চারটি।
গ্রামের ব্যাকোর ভাইসহ অপর তিন শিশু পাশের গ্রামের মাধ্যমিক স্কুলে পড়ে।
ডেভিড জানিয়েছেন, স্কুলটিতে দুজন শিক্ষক রয়েছেন।
বড় হয়ে কী হবে এমন কোনো ভাবনা ব্যাকোকে এখনও পেয়ে বসেনি।

একটি মন্তব্য পোস্ট করুন