GuidePedia

0
পপির জীবন হুমকির মুখে পপির জীবন চরম হুমকির সম্মুখীন। পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন তার স্বামী। এ নিয়ে দাম্পত্য কলহ দিনদিন অসহনীয় হয়ে উঠছে। এক পর্যায়ে পপিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তার স্বামী। পপি একদিন সৈয়দপুরে তার খালার বাসায় বেড়াতে যান। কৌশলে তার সঙ্গে একই বাসে হুমায়ূন আহমেদের গল্পের বিখ্যাত চরিত্র হিমু সাজিয়ে এক সন্ত্রাসীকে সৈয়দপুর পাঠিয়ে দেন পপির স্বামী। হিমুর নানান কাণ্ড কীর্তিতে তারপর ঘটতে থাকে একের পর এক শ্বা
সরুদ্ধকর ঘটনা।

এমন মজার গল্পেই চিত্রনায়িকা পপিকে এবার ছোটপর্দার টেলিফিল্মে দেখতে পাবেন দর্শক।

রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় ‘নোটবুক’ নামের এ টেলিফিল্মটির শ্যুটিং সম্প্রতি শেষ হয়েছে ঢাকা, সৈয়দপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন লোকেশনে।

এ প্রসঙ্গে পপি বলেন, ‘আমি খুব আনন্দিত এমন একটা কাজ দর্শকদের উপহার দিতে পেরে। টেলিফিল্মটির গল্প বেশ ভালো। একেবারেই পারিবারিক ঘটনা। দেখে মনে হবে সবার জীবনেই কোনো না কোনোভাবে এমনটি ঘটেছে। আমার মনে হয় দর্শক বেশ উপভোগ করবেন কাজটি।’

টেলিফিল্মটিতে পপি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা সুমনা সোমা। আরও অভিনয় করেছেন সময়ের আলোচিত তারকা শাহাদাৎ। সঙ্গে রয়েছেন আবীর খান, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল, প্যারিস, সুকর্ণ আহমেদ প্রমুখ।

টেলিফিল্মটি প্রসঙ্গে নির্মাতা রেজানুর রহমান বলেন, ‘পরিবার হলো সুখের জায়গা। কিন্তু অজান্তে কিছু ভুলের কারণে আমরা সুখের জায়গাটুকু অসুস্থ করে তুলি। প্রিয়জনদের ছেড়ে বিপথে পা বাড়াই। নোটবুক দেখে সবার মাঝে এ ব্যাপারে একটি পজিটিভ বোধের জন্ম হবে বলে আমার ধারণা।’

উল্লেখ্য, টেলিফিল্মটি আসন্ন ঈদে এটিএন বাংলার বিশেষ টেলিফিল্ম হিসেবে প্রচারিত হবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top