GuidePedia

0
গাছের ডালে ঝুলছে লাশ ১৮ ঘণ্টা ধরে রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলার সীমান্তবর্তী নব্দীগঞ্জ বাজারের পাশে নাড়েয়া নামক স্থানে অজ্ঞাত নামা এক যুবকের লাশ দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে গাছের ডালে ঝুলে আছে।

পীরগাছা ও কাউনিয়া থানার সীমানা নি
য়ে পুলিশের রশি টানাটানির কারণে লাশটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। লাশটি ১৮ ঘণ্টা ধরে ঝুলে থাকলেও পুলিশ উদ্ধার না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ বাজারে পাশে তালুক উপাসু ও কাউনিয়ার নাড়েয়া নামক স্থানে গত বুধবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাতনামা এক যুবককে (৩০)  শ্বাসরোধে হত্যা করে রাস্তা ও রেল লাইনের পাশে একটি শিশু গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পীরগাছা ও কাউনিয়া থানা পুলিশকে অবগত করে। কিন্তু দুই থানা পুলিশ ঘটনাটি জানার পরও সীমানা নিয়ে রশি টানাটানির ফলে লাশটি বুধবার সন্ধ্যা ছয়টায় এ সংবাদ লেখা পর্যন্ত গাছের সঙ্গে ঝুলে ছিল। উদ্ধারের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এলাকাবাসী জানান, নিহত যুবকের পড়নে প্যান্ট, সার্ট ও গামছা ছিল। তার কোন পরিচয় পাওয়া যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাটি আমাদের উপজেলার নয়, এটি কাউনিয়া উপজেলার মধ্যে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, যেহেতু লাশটি রেলওয়ে এলাকায়, তাই উদ্ধারের জন্য জিআরপি ফাঁড়িকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top