GuidePedia

0
ঢাকায় সুন্দরী মহিলাদের পাত্রী সাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি এমন একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে পুলিশ।রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বিভিন্ন বাড়িতে তারা কিছু সুন্দরী মহিলাকে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার নাগরিক পরিচয় দিয়ে পাত্রী সাজিয়ে পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করছে। তাদের বিজ্ঞাপন দেখে লোকজন তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। পরে তাদের কথিত ম্যারেজ মিডিয়া অফিসে নিয়ে যায়।

প্রতারক চক্রটি সুন্দরী মহিলাদের জাল ভিসা ও পাসপোর্টের ফটোকপি দেখিয়ে তাদের সঙ্গে পাত্রী সন্ধানকারীদের দেখা করানোর মাধ্যমে আকর্ষণ তৈরি করে। এরপর মোটা অংকের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভুয়া বিয়ে করিয়ে আত্মগোপন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top