এডলফ হিটলারের হাতের আংটি নিলামে উঠছে। নাসিবাদের প্রতীকস্বরূপ চিহ্নবিশেষ ৭৫ বছর আগের এ আংটিটি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে আগামী সপ্তাহে নিলামে উঠছে। এটি কমপক্ষে ৭০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বর্ণের প্লেটের ওপর রুপার তৈরি এ আংটিতে নাসবাদের চিহ্ন রয়েছে। গোল রুপার ওপর রুবি পাথর বসানো, এর বাকি অংশে রয়েছে নাসবাদের চিহ্ন। তবে আংটিটি হিটলার কখনও পরেছেন কি না, তা নিশ্চিত নয়। ম্যারিল্যান্ডের আলেক্সান্ডার হিস্টোরিক্যাল নিলাম হাউস এটি নিলামে উঠাবে। নাসিদের ব্যবহার্য জিনিসপত্র বিক্রির জন্য এটি বিখ্যাত। তিন বছর আগে মৃত্যুদূত হিসেবে পরিচিত ক্যাম্পের চিকিত্সক জোসেফ মেনগেলের লেখা ডায়রিটিও নিলামে উঠেছিল।
ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে জানা যায়, স্বর্ণকার কার্ল বের্টহোল্ড আংটিটি তৈরি করেছিলেন। তিনিও গোঁড়া নাসি ছিলেন। হিটলারকে লেখা এক চিঠিতে বের্টহোল্ড বলেন, বলশেভিক ইহুদি স্বর্ণকারকে তিনি এ ব্যবসা ছেড়ে দিতে বাধ্য করেছেন। নাসি নেতার জন্য তৈরি এ আংটির জন্য তিনি কমিশনও আদায় করেছেন।
১৯৩৩ সালে তৈরি এ আংটিটি জার্মানির বাভারিয়ার বের্চতেসগাদেন থেকে পাওয়া যায়। ১৯৪৫ সালে এক মার্কিন সৈন্য সেখান থেকে এটি সংগ্রহ করে। এরপর এটা অনেকের কাছেই থেকেছে। সর্বশেষ সংগ্রহকারী দুই বছর আগে মারা গেছেন। তার নাতি এখন এটি বিক্রি করছে।ডেইলি মেইল
একটি মন্তব্য পোস্ট করুন