GuidePedia

0

জেগে উঠলেন মৃত ব্যক্তি, বিস্ময়কর সব তথ্য। 


মর্গে হঠাৎ জেগে উঠলেন মৃত ঘোষণা কারা এক মানুষ। কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরাও তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় তার লাশ। আর সেখানেই উঠে বসেন তিনি।
জেগে উঠলেন মৃত ব্যক্তি, বিস্ময়কর সব তথ্য
জেগে উঠলেন মৃত ব্যক্তি!




কেনিয়ায় ঘটেছে এ ঘটনা। পল মুতোরা নামের ওই লোক কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বুধবার রাতে নাইভাশা হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান। মর্গের কর্মী লাশ কাটা-ছেড়া করতে গিয়েই ভড়কে যান। শ্বাস নিচ্ছেন পল মুতোরা।

পরে তাকে মর্গ থেকে বের করা হয়। রাজধানী নাইরোরি থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত ওই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকেরা বলছেন, কীটনাশকে মুতোরা হৃদপিণ্ডের স্পন্দন খুবই ধীর হয়ে যায়। এ কারণে তাকে মৃত ভাবা হয়েছিল। নাইভাশা জেলার পুলিশ সুপার বলেছেন, এ ঘটনায় চিকিৎসকদের বিভ্রান্ত করেছে।

তবে স্থানিয়রা এ ঘটনাকে মিরাক্কেল এবং একই সাথে চিকিৎসকদের খামখেয়ালীপনা হিসেবে ব্যাখ্যা করেছে।

জেগে উঠলেন মৃত ব্যক্তি, বিস্ময়কর সব তথ্যটি শেয়ার করুন আর মজার মজার সব বিস্ময়কর সব তথ্য জানতে বিস্ময়কর সব তথ্য এর সাথেই থাকুন 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top