GuidePedia

0
এবার নায়ক মিশা সওদাগর!

নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নায়ক হয়ে চলচ্চিত্রে আগমন করেন মিশা সওদাগর। দুটি ছবিতে নায়ক হয়ে অভিনয়ও করেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে একের পর এক ছবিতে খলনায়ক হিসেবে অভিনয় করা শুরু করেন।
এবার নায়ক মিশা সওদাগর!
এবার নায়ক মিশা সওদাগর!

আর খলনায়ক হয়ে অভিনয়ের মধ্যেই সেই সময়ের অন্যসব খলনায়ক রাজীব, আহমেদ শরীফ, এ টি এম শামসুজ্জামান, নাসির খান, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদী এদের টপকে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেন।

এর মধ্যে শুধু খলনায়ক ও ভিলেন হয়েই একের পর এক ছবিতে অভিনয় করেছেন মিশা। ক্যারিয়ারের দুই দশক পার করার পর আবারো বড় পর্দায় নায়ক হয়ে আসছেন এই অভিনেতা।

‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে তাকে। গতকাল থেকে ছবির শুটিং করেছেন তিনি। শামীম আলমের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ছবিতে মিশা সওদাগরের সঙ্গে অভিনয় করছেন আইরিন, নিম্মি, রিমা, শাহেদ, আরজুসহ আরো অনেকে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘ছবির গল্পটি আমার অনেক ভালো লেগেছে। সেই সঙ্গে আমার চরিত্রটিও উপভোগ করার মতো। চোখে আঙুল দিয়ে বোঝানোর দরকার নেই যে, ছবিতে মিশা হিরো।

চরিত্রটিই এমনভাবে গড়ে উঠেছে যে আমি আসলেই হিরো। ছবিতে সেইরূপ গানও থাকছে আমার। রোমান্টিক তিনটি গানে আমি পারফর্ম করছি। সব মিলিয়ে বেশ ভালো একটি চমক আছে। আশা করছি, সব মিলিয়ে ভালোই হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top