বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান
.jpg) |
| বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান |
বাড়ির আঙিনায় ফুলের বাগান করা অনেকেরই শখ। কেউ আবার জায়গার অভাবে এক চিলতে বারান্দা বা ছাদই বেছে নেন বাগান করার জন্য। অনেক শৌখিন প্রকৃতিপ্রেমীর রয়েছে বড় বড় ফুলবাগান।তবে সব বাগানকেই হার মানাবেদুবাই মিরাকল গার্ডেন। অবশ্য হবে নাই বা কেন? এটাই যে বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান।
 |
| বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান |
দুবাইয়ের এ বাগানটির আয়তন ৭২ হাজার বর্গমিটার। এখান রয়েছে ৪৫ মিলিয়নেরও বেশি ফুল। সেসব ফুলের অনেকগুলোই আবার এ অঞ্চলে প্রথম লাগানো হয়েছে।বাগানটিকে সাজানো হয়েছে নানা রকম রঙিন ফুলের গাছ লাগিয়ে। ফুলগাছগুলোকে তারা, হার্ট, গাড়ি, ইগলু, পিরামিডসহ বিভিন্ন আকৃতি দিয়েছে।
 |
| বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান |
বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল লাগানো হবে এ বাগানে। ফলে দর্শনার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখতে পারবেন দুবাই মিরাকল গার্ডেনকে।অসাধারাণ এ বাগানটি তৈরি করেছে আকার নামক একটি কোম্পানি।
.jpg) |
| বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান |
গত বছর ভালোবাসা দিবসে বাগানটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখনো বেশ কিছু কাজ বাকি আছে। এখানে রেস্টুরেন্ট, শপিং আউটলেট ইত্যাদি স্থাপন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের
 |
| বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান |
দুবাই মিরাকল গার্ডেন খোলা থাকবে অক্টোবর থেকে মে মাসের শেষ পর্যন্ত। সাপ্তাহিক কার্যদিবসগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে মাঝরাত পর্যন্ত খোলা থাকে এ বাগান।
ভালো লাগলে শেয়ার করুন
একটি মন্তব্য পোস্ট করুন