সন্ত্রাসী কুকুর! আজব খবর
![]() |
| সন্ত্রাসী কুকুর! আজব খবর |
ইংল্যান্ডের একটি বাড়িতে গত সপ্তাহে ‘সন্ত্রাসী হামলার’ রহস্য উদঘাটন হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেছেন, কোনো মানুষ সন্ত্রাসী ওই বাড়িতে বিস্ফোরণ ঘটায়নি। এটি ঘটিয়েছিল তাদের বাড়ির কুকুর! তদন্ত দলের রিপোর্টে বলা হয়েছে, গোল্ড থ্রোপ এলাকার বাসিন্দা কেরি এবং ম্যাথূ বাড়িতে ছিলেন না। তারা হঠাত্ খবর পান, তাদের ঘরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। তারা ফিরে এসে দেখেন দমকল বাহিনী আগুন নেভানোর জন্য বাড়িটি ঘিরে রেখেছে। যখন আগুন নেভানো হয় ততক্ষণে কমপক্ষে সাড়ে তিন হাজার ডলার মূল্যের জিনিসপত্র ধ্বংস হয়ে যায়।তদন্তদলের রিপোর্টে বলা হয়েছে, কোনো সন্ত্রাসী এই ঘটনার জন্য দায়ী নয়। তাদের বাসার কুকুরটি বডিস্প্রের ক্যানটি নাগালে পেয়ে তা ঘরের গ্যাসচুলার কাছে নিয়ে যায়। এরপর সেটি কামড়ে ছিদ্র করে চুলার উপর ছেড়ে দেয়। আগুনে ক্যানটি বিস্ফোরিত হয়ে এই ধ্বংসযজ্ঞ ঘটায়।
শেয়ার করুন

একটি মন্তব্য পোস্ট করুন