বলিউডের তিন খান তিন দলে
বলিউডি সিনেমার রেকর্ড ভাঙা-গড়া নিয়ে খেলাতো আর কম হলো না। বলিউডের তিন একচ্ছত্র সেনাপতি সিনেমা জগত ছাড়াও ব্যক্তিজীবনে মিডিয়া কাভারেজেও কম যান না। জনদরদি আর জনসেবাতেই বা পিছিয়ে থাকবেন কেন?বলিউডের তিন খান শাহরুখ খান, আমির খান আর সালমান খান এবার রাজনীতিতেও নাম লিখালেন। তবে বিরোধের জেরটা রয়ে গেল এখানেও। তিন খান যোগ দিয়েছেন তিন রাজনৈতিক দলে।
বলিউডি বাদশা খ্যাত শাহরুখ খান নাম লিখিয়েছেন রাহুল গান্ধীর দল কংগ্রেসে। ফ্যাশন প্রিয় আমির খান যোগ দিয়েছেন দিল্লিতে রাজ্যশাসনভার দখলে নেওয়া আম আদমি পার্টিতে। নবগঠিত জনপ্রিয় এই দলের নেতা কেজরিওয়ালের দারুণ ভক্ত তিনি। অন্যদিকে অ্যাকশন হিরো সালমান খানের প্রিয় নরেন্দ্র মোদি। এ কারণে বিজেপির সমর্থক তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন