ব্লগ এবং ব্লগিং কি? ব্লগ কেন করবেন? ব্লগ কীভাবে করবেন? ভিডিও টিউটোরিয়াল
ব্লগিং ও ব্লগ কি?:
ব্লগ এর প্রকার ভেদ:
কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়াল(প্রথম পর্ব দেখতে)এখানে ক্লিক করুন
অনেকের অনেক রকমের স্বপ্ন থাকে। কেউ হতে চাই কোটিপতি কেউবা জনপ্রিয় ,তবে আমার মনে হই বেশির ভাগ মানুষের চাউয়া পাউয়ার মধ্যেই থাকে এই দুইটা বিষয় যেমনটি আমারও।যাইহোক আপনি কি জানেন ব্লগিং করে বড় মাপের ব্লগার হয়াটাও অনেকের কাছে একটা বিরাট বড় স্বপ্ন কারন ব্লগিং করে বর্তমানে কোটিপতি ও হয়া এবং তার সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তাও লাভ করা যাই ????

ব্লগিং ও ব্লগ কি?:
নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোন একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিক ভাবে লিখা বা কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিক ভাবে লিখার মাধ্যমে ইন্টারনেটে সবার সাথে শেয়ার করা কে বলা হয় ব্লগিং। যেসব ওয়েবসাইটে এই লিখা গুলো প্রকাশ করা হয় তাকে বলে ব্লগ। সাধারণ ভাবে যারা ব্লগ ও ওয়েব সাইট সম্পর্কে তেমন কোন ধারণা রাখেন না তাদের কাছে ব্লগ ও ওযেব সাইট এর কোন পার্থক্য নেই বা তারা এদের মধ্যে কোন পার্থক্য খুজে পান না। তাদের জ্ঞাতার্থে বলি যে, ব্লগ হল এমন একটি ওয়েবসাইট যেখানে কো্ন ইউজার রেজিস্ট্রেশন করে কোন কিছু লিখতে পারে এবং অন্য কেউ সেই লেখা পড়তে পারে এবং সেই লেখাতে মন্তব্য করতে পারে। এটা হল সাধারণ বিষয় এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলোর কারণে ওয়েব সাইট হতে ব্লগ কে সহজে পৃথক করে দেখা হয়।
ব্লগ এর প্রকার ভেদ:
সাধারণ ব্লগ এর কোন প্রকার ভেদ নেই, কিন্তু ব্লগিং করার উদ্দেশ্য বিবেচনা করলে ব্লগ কে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়:
১. ব্যক্তিগত ব্লগ (যেখান থেকে কোন আয়ের সম্ভাবনা নেই)।
২. প্রাতিষ্ঠানিক ব্লগ (এটিও একটি অলাভ জনক ব্লগ)
৩. নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ (লাভজনক)।
আমরা যেহেতু ব্লগিং এর মাধ্যমে আয় করতে চাই, তাই এখানে আমি ব্যক্তিগত ব্লগ এবং প্রাতিষ্ঠানিক ব্লগ নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ নিয়ে। এই নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ ও ব্লগিং নিয়ে আলোচনায় যা থাকবে তা হল:
কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন ভিডিও টিউটোরিয়াল(প্রথম পর্ব দেখতে)এখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন