খাট ভাংগা বাচ্চু (ফানি কবিতা)
ফেল চৌকি ও খাট ডাবল খাট
রেখে আমি করবটা কী?
হা হা হা পায়রে হাসি
আমরা পুরুষ নইতো খাসি
বলতে পারি না ‘ভালবাসি’
কচু গাছে দিমু ফাঁসি
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)
ওরে ও পাগলা পোলা
আশি টাকা নাকি তোলা
খাটের তক্তাগুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে
মার হাঁক হায়দারী হাঁক
ভেঙ্গে ফেল ঘুনে ধরা খাট
…টেকা লাগলে আমি দিমু
তক্তা বেইচ্চা কটকটি খামু
লগে থাকব আমার মামু।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)।
খাটের স্ট্যান্ডগুলি
দুহাতে উপরে তুলি
শক্তি দিয়ে আঘাত কর মেঝে বরাবর
মেঝের টাইলস ভেঙ্গে গেলে
অথবা নষ্ট হলে
টেকা লাগলে আমি দিমু
সাক্ষী আছে আমার মামু
এক কথা আর কয়বার কমু।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)।
নাচে ঐ কালবৈশাখী
তাতে আমার যায় আসে কি?
আমি তো সারা বছর ডাবল খাটে একলা ঘুমাই
বন্ধুরা হচ্ছে জামাই
শ্বশুর বাড়ীতে খাচ্ছে সেমাই
আদর যত্ন করছে কামাই
আমি শুধু ডাবল খাটে একলা ঘুমাই।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)।
বিয়ের ঐ বাজনা বাজা,
নইলে খামু মদ আর গাজা।
বলো এ কেমন সাজা।
একলা ঘরে কেম্নে থাকি?
হা হা পায়রে হাসি, এ সামু সর্বনাশি।
গাঁঞ্জায় আর নাইরে ফিলিং
র্যাবে পাইলে করবো কিলিং
নতুন নতুন আইটেম লাগব আমার জন্য
হের লাইগাই তো খাট ভাঙ্গি
তুমার কাছে ভিখ মাঙ্গি
লাগব আমার নতুন সঙ্গী
ভালো লাগলে শেয়ার করুন
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন