GuidePedia

0
সোমবার বান্দ্রার মেহবুব স্টুডিও ত্যাগ করার সময় সাহায্যপ্রার্থী এক লোককে দেখতে পান সালমান খান।  ৪৫ বছর বয়সী কৈলাশ চন্দনশিব নামক ওই লোক স্টুডিওর পাশে হুইল চেয়ারে বন্দী ছেলেকে নিয়ে সাহায্যের আবেদন জানাচ্ছিলেন।

গাড়ি থামিয়ে কৈলাশকে ইশারায় ডেকে নিয়ে সালমান জানতে চান তাদের কী হয়েছে। কৈলাশ জানান, তারা বেলপুর থেকে মুম্বাইতে এসেছেন। ছেলের চিকিৎসা করাতে অক্ষম, তাই সাহায্য চাইছেন। চিকিৎসা করাতে না পারায় তার ১৪ বছর বয়সী ছেলে ভিজয় হাঁটতে অক্ষম হয়ে পড়েছে।

এটা শুনেই একটা কাগজে ডাক্তার সন্দীপ চোপড়ার নাম্বার লিখে দেন সালমান। দক্ষিণ মুম্বাইয়ে একটি হাসপাতালে কাজ করার পাশাপাশি সালমানের বিইং হিউম্যান ফাউন্ডেশনেও সন্দীপ কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। কৈলাশকে ওই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলেন সালমান। বিস্মিত কৈলাশকে নিশ্চয়তা দিয়ে সালমান বলেন, তার ছেলের চিকিৎসার সমস্ত ব্যয়ভার তিনিই গ্রহণ করবেন।

এ সম্পর্কে সন্দ্বীপ বলেন, “ভিজয়কে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন সালমান। আমরা ভিজয়ের আর্থিক ও চিকিৎসার সব ব্যয়ভার গ্রহণ করবো।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top