GuidePedia

0
২০১৩ সাল নির্মিত সেরা ব্যর্থ ১০টি হলিউড ছবির তালিকা করেছে ফোর্বস সাময়িকী।
২০১৩ সালের হলিউডের সেরা ফ্লপ ছবির তালিকা

১। ‘দ্য ফিফথ এস্টেট’: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের উপর ছবিটি নির্মাণ করে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম ওয়ার্কস। মোট বাজেটের মাত্র ২১ শতাংশ ঘরে তুলতে পেরেছে ছবিটি।

২।
বুলেট টু দ্য হেড: ওয়ার্নার ব্রুস অভিনীত ২৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই ছবিটি আয় করেছে মাত্র নয় মিলিয়ন ডলার। ওয়াল্টার হিল পরিচালিত এই ছবিটি সারা বিশ্বের বক্স অফিস থেকে মোট বাজেটের মাত্র ৩৬ শতাংশ অর্থ আয় করতে সক্ষম হয়েছে।

৩।
প্যারানোয়িয়া: ৩৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই ছবিটি সারা বিশ্ব থেকে মোট আয় করেছে ১৩.৫ মিলিয়ন ডলার যা মোট বাজেটের মাত্র ৩৯ শতাংশ।

৪।
পার্কার: জেনিফার লোপেজ অভিনীত এই ছবিটি নির্মাণ করা হয় ৩৫ মিলিয়ন ডলার ব্যয়ে। তবে সারা বিশ্ব থেকে টেইলর হেকফোর্ডের এই ছবিটির মোট আয় ১৭ মিলিয়ন ডলার, যা মোট বাজেটের মাত্র ৪৯ শতাংশ।

৫।
ব্রোকেন সিটি: ৩৫ মিলিয়ন ডলার ব্যয়ের এই ছবিটি আয় করে মাত্র ১৯ মিলিয়ন ডলার, যা মোট বাজেটের ৫৪ শতাংশ।

৬।
ব্যাটল অব দ্য ইয়ার: বেনসন লির ২০ মিলিয়ন ডলারের এই ছবিটি আয় করে ১১ মিলিয়ন ডলার, যা মোট বাজেটের ৫৫ শতাংশ।

৭।
গেটওয়ে: ইথান হক ও সেলেনা গোমেজের এই ছবিটি নির্মাণ করা হয় ১৮ মিলিয়ন ডলার ব্যয়ে। বিশ্বব্যাপী ছবিটির আয় মাত্র ১০.৫ মিলিয়ন ডলার, যা মোট বাজেটের ৫৮ শতাংশ।

৮।
পিপলস: টিনা গর্ডন সিমের এই ফ্যামিলি ড্রামাটি নির্মাণ করা হয় ১৫ মিলিয়ন ডলার ব্যয়ে। সারা বিশ্ব থেকে আয় করে মাত্র নয় মিলিয়ন ডলার, যা মোট বাজেটের ৬০ শতাংশ।

৯।
আরআইপিডি: ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ে সুপার ন্যাচরাল কমেডি ঘরানার এই ছবিটি নির্মাণ করা হয়। সারা বিশ্বব্যাপী ছবিটি আয় করে মাত্র ৭৮ মিলিয়ন ডলার। যা মোট বাজেটের ৬০ শতাংশ।

১০।
দ্য বিগ ওয়েডিং: জাস্টিন জ্যাকম্যান পরিচালিত ৩৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই ছবিটি রোমান্টিক এই ছবিটি সারা বিশ্ব থেকে আয় করে মোট ২২ মিলিয়ন ডলার। যা মোট বাজেটের ৬৩ শতাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top