GuidePedia

0
২০১৩ সালের বলিউডের সেরা দশটি আইটেম গানের তালিকা।

২০১৩ সালের বলিউডের সেরা দশটি আইটেম গানের তালিকা।

রাম চাহে লীলা: ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে প্রিয়াঙ্কার ‘রাম চাহে লীলা’ আইটেম গানটি দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়।

ধুম মাচালে: ‘ধুম থ্রি’র টাইটেল ট্র্যাক ‘ধুম মাচালে’ মুক্তির প্রথম দিনেই বলিউড আইটেম গানের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। গানটিতে ক্যাটরিনার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের।

লায়লা: ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে করা মোট আইটেম গান ছিল তিনটি। তার মধ্যে অ্যাডাল্ট পর্নস্টার সানি লিওনের ‘লায়লা’ গানটিই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ঘাগরা: ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে করা ‘ঘাগরা’ শিরোনামের এই গানটি মাধুরী দীক্ষিতের চলচ্চিত্র ক্যারিয়ারে প্রথম আইটেম সং। প্রথমবারই লাখো ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন মাধুরী।

ওয়ান টু থ্রি ফোর: ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে ‘ওয়ান টু থ্রি ফোর’ শিরোনামের এই আইটেম গান দিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন শাহরুখ। গানে শাহরুখের সঙ্গে নাচেন দক্ষিণী নায়িকা প্রিয়ামণি।

ইটস ফ্রাইডে: ‘হিম্মতওয়ালা’ ছবিতে করা ‘ইটস ফ্রাইডে’ সোনাক্ষী সিনহার করা দ্বিতীয় আইটেম সঙ। অজয় দেবগন ও তামান্না ভাটিয়ার ‘হিম্মতওয়ালা’ ছবিটি পুরোপুরো ব্যর্থ হলেও এই আইটেম গানটি জনপ্রিয়তা পেয়েছে।

ধাতিং নাচ: ‘ফাটা পোস্টার নিকলা হিরো’তে ‘ধাতিং নাচ’ শিরোনামে প্রথমবারের মতো আইটেমে নাচেন নারগিস ফাখরি।

ঝাদু কী ঝাপ্পি: প্রভু দেবার ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ ছবিতে শ্রীলংকান সুন্দরী জ্যাকুলিন ফার্দান্দেজের করা ‘ঝাদু কী ঝাপ্পি’ ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

পিংকি: ‘জাঞ্জির’ ছবিতে ‘পিংকি’ আইটেম গানটিতে নাচেন প্রিয়াঙ্কা চোপড়া।

ডোন্ট টাচ মাই বডি: ‘বুলেট রাজা’ ছবির এই আইটেম সংটিতে সাইফ আলীর সঙ্গে নাচেন মাহি গিল।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top