আটলান্টিক মহাসাগর থেকে অবিশ্বাস্য ভাবে বেঁচে ফিরলেন হ্যারিসন( ভিডিও সহ )
বিস্ময়কর সব তথ্যঃ আটলান্টিক মহাসাগরের ১০০ ফুট গভীরে তিন দিন কাটিয়েও অবিশ্বাস্য ভাবে বেঁচে ফিরেছেন নাইজেরিয়ান যুবক হ্যারিসন ওদজেগবা ওকেনো। আর ইউ টিউবে সেই ভিডিও আসতেই ওকেনোকে নিয়ে হৈচৈ পড়ে গেছে সারা বিশ্বে।
পেশায় রাঁধুনি। কাজ করতেন জাহাজে। কিন্তু মে মাসে হঠাত্ করে অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি। মারা যান জাহাজের সবাই। সেই সময় জাহাজের শৌচাগারে ছিলেন নাইজিরিয়ার বাসিন্দা হ্যারিসন ওদজেগবা ওকেনো। সৌভাগ্যবশত, পুরো জাহাজটি জলের তলায় চলে গেলেও জল ঢোকেনি শৌচাগারে। ফলে সেখানেই তৈরি হয় এয়ার পকেট। সেই এয়ার পকেটে থাকা অক্সিজেনের সাহায্যেই টানা তিন দিন অ্যাটলান্টিকের গভীরে কাটিয়ে দেন ওকেনো।
তিন দিন পর উদ্ধারে নামেন ডুবুরিরা। মৃতদেহ ভেবেই ওকেনোর হাত ধরে তাঁকে তুলতে যান উদ্ধারকারী দলের সদস্য টনি ওয়াকার। কিন্তু অবিশ্বাস্য ভাবে দেখা যায় বেঁচে রয়েছে ওকেনো।
উদ্ধারকারীদের মতে, আটলান্টিকের মতো গভীর মহাসাগরের এত ঠাণ্ডায় ওকেনো যে বেঁচে ছিলেন এটাই অবিশ্বাস্য। আরও কিছু দিন পরে পৌঁছালে হয়তো আর বাঁচানোই যেত না ওকেনোকে। কারণ ইতিমধ্যেই অক্সিজেন শেষ হয়ে আসছিল এয়ার পকেটে।

একটি মন্তব্য পোস্ট করুন