GuidePedia

0
লাইফ স্টাই্‌,গবেষকদের মতে একা থাকার চেয়ে যেকোনো সঙ্গী ভালো
গবেষকদের মতে একা থাকার চেয়ে যেকোনো সঙ্গী ভালো

ভবিষ্যৎ জীবন একা একা কাটানোর চেয়ে তরুণ-তরুণীরা কখনো কখনো গড়পড়তা সঙ্গীকে বেছে নেয় বিয়ে করার জন্য। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একদল গবেষক এমনটিই দাবি করছেন। জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা যায়, যে সম্পর্কে আসলে সুখ নেই, সেটিও মানুষ কখনো কখনো ধরে রাখে। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন কারও সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, যে কিনা তার সঙ্গী হিসেবে খুব উপযুক্ত নয়।

যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী বিভিন্ন বয়সের লোকজনের ওপর জরিপ চালিয়ে ওই গবেষকেরা তথ্য-উপাত্ত সংগ্রহ ও তুলনামূলক বিশ্লেষণ করেন। বিজ্ঞানীরা বলেন, তাঁরা দেখেছেন নারী ও পুরুষ উভয়েই একা হয়ে যাওয়ার ভয়ে শঙ্কিত থাকে। কেবল নারীরাই এ ধরনের আতঙ্ক অনুভব করে বলে যে ধারণা প্রচলিত রয়েছে, নতুন গবেষণাটি তার বিপরীত বক্তব্য দিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top