GuidePedia

0

১৫ হাজার বার পুলিশকে ফোন করার অভিযোগে জাপানে এক নারী গ্রেপ্তার


আজব খবরঃ জাপানে ছয় মাসে ১৫ হাজারেরও বেশি বার পুলিশকে জরুরি ফোন করার অভিযোগে ৪৪ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে জাপানের পুলিশ।
১৫ হাজার বার পুলিশকে ফোন করার অভিযোগে জাপানে এক নারী গ্রেপ্তার

কর্মকর্তারা নিয়মিত তার বাড়িতে গেছেন এবং তাকে থামতে ও বিরত থাকে বলেছেন। কিন্তু এরপরও ওই নারী পুলিশকে ফোন করা থেকে বিরত থাকতে ব্যর্থ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়।

প্রতারণার মাধ্যমে পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ ইয়েন (৪৯০০ মার্কিন ডলার) জরিমানা।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top