বছরের শেষ দিন ধূমপান ছাড়বেন আমির
দুই বছর ধরে সিগারেট স্পর্শ না করলেও, সম্প্রতি আবারও ধূমপান শুরু করেছিলেন ‘ধুম ৩’ তারকা আমির খান। তবে আশার কথা, এ বছরের শেষ দিনটিতে ধূমপান ছেড়ে দেবেন বলে কথা দিয়েছেন এই ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা।
আমির অভিনীত বছরের অন্যতম আলোচিত ছবি ‘ধুম ৩’ মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর। আমির জানিয়েছেন, ছবিটির মুক্তির সময় যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা ঘিরে ধরছে তাঁকে, এরই যুক্তি হিসেবে বলেছেন, মূলত চাপমুক্ত থাকার জন্যই ধূমপান শুরু করেছেন তিনি।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘হ্যাঁ, আমি আবারও ধূমপান শুরু করেছি। তবে বুঝতে পারছি, একদমই ঠিক হচ্ছে না এটা। ধূমপানের বদভ্যাসটি আবারও ফিরে আসায় আমি খুবই নাখোশ। দুই বছর ধরে খাদ্যগ্রহণের ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলেছি। সিগারেট কিংবা মদ ছুঁয়েও দেখিনি। কিন্তু ইদানীং খাবারের ওপর একদমই নিয়ন্ত্রণ নেই আমার। এমনকি অস্বাস্থ্যকর খাবার খেতেও দ্বিধা করছি না। কয়েক মাস ধরে এ অবস্থা চলছে।’ জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আমির আরও বলেন, ‘এ মুহূর্তে আমি একদমই ফিট নই। তবে ‘‘ধুম ৩’’ ছবিটি মুক্তি পাওয়ার পর আমি আবার সুশৃঙ্খল জীবনে ফিরে আসব। অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করব। কথা দিচ্ছি, ৩১ ডিসেম্বর থেকে ধূমপান ছেড়ে দেব আমি। আর ২ জানুয়ারি থেকে আবার নিয়মিতভাবে শরীরচর্চা শুরু করব।’
‘ধুম’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওল প্রমুখ। প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম ২’ ছবিটিতে অভিনয় করেন হূতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বাসু প্রমুখ। সিরিজের দ্বিতীয় ছবিটিও দারুণ ব্যবসাসফল হয়।
এবার ‘ধুম’ সিরিজের তৃতীয় ছবি উপহার দিতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। সিরিজের প্রথম দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় গাদভি। ছবিগুলোর সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এবার ‘ধুম ৩’ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনার পাশাপাশি পরিচালনারও দায়িত্ব পেয়েছেন ‘তাশান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ। ‘ধুম ৩’ ছবির প্রধান প্রধান চরিত্রে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।
দুই বছর ধরে সিগারেট স্পর্শ না করলেও, সম্প্রতি আবারও ধূমপান শুরু করেছিলেন ‘ধুম ৩’ তারকা আমির খান। তবে আশার কথা, এ বছরের শেষ দিনটিতে ধূমপান ছেড়ে দেবেন বলে কথা দিয়েছেন এই ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা।
আমির অভিনীত বছরের অন্যতম আলোচিত ছবি ‘ধুম ৩’ মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর। আমির জানিয়েছেন, ছবিটির মুক্তির সময় যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা ঘিরে ধরছে তাঁকে, এরই যুক্তি হিসেবে বলেছেন, মূলত চাপমুক্ত থাকার জন্যই ধূমপান শুরু করেছেন তিনি।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘হ্যাঁ, আমি আবারও ধূমপান শুরু করেছি। তবে বুঝতে পারছি, একদমই ঠিক হচ্ছে না এটা। ধূমপানের বদভ্যাসটি আবারও ফিরে আসায় আমি খুবই নাখোশ। দুই বছর ধরে খাদ্যগ্রহণের ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলেছি। সিগারেট কিংবা মদ ছুঁয়েও দেখিনি। কিন্তু ইদানীং খাবারের ওপর একদমই নিয়ন্ত্রণ নেই আমার। এমনকি অস্বাস্থ্যকর খাবার খেতেও দ্বিধা করছি না। কয়েক মাস ধরে এ অবস্থা চলছে।’ জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।আমির আরও বলেন, ‘এ মুহূর্তে আমি একদমই ফিট নই। তবে ‘‘ধুম ৩’’ ছবিটি মুক্তি পাওয়ার পর আমি আবার সুশৃঙ্খল জীবনে ফিরে আসব। অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করব। কথা দিচ্ছি, ৩১ ডিসেম্বর থেকে ধূমপান ছেড়ে দেব আমি। আর ২ জানুয়ারি থেকে আবার নিয়মিতভাবে শরীরচর্চা শুরু করব।’
‘ধুম’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওল প্রমুখ। প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম ২’ ছবিটিতে অভিনয় করেন হূতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বাসু প্রমুখ। সিরিজের দ্বিতীয় ছবিটিও দারুণ ব্যবসাসফল হয়।
এবার ‘ধুম’ সিরিজের তৃতীয় ছবি উপহার দিতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। সিরিজের প্রথম দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় গাদভি। ছবিগুলোর সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এবার ‘ধুম ৩’ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনার পাশাপাশি পরিচালনারও দায়িত্ব পেয়েছেন ‘তাশান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ। ‘ধুম ৩’ ছবির প্রধান প্রধান চরিত্রে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।
একটি মন্তব্য পোস্ট করুন